শিরোনাম
তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতে রুল জারি সরানো হলো নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত বাণিজ্যে অগ্রাধিকারমূলক সুবিধা অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশের নয় মাসে ইসলামী ব্যাংকের ৩,২৮৬ কোটি টাকা লোকসান আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা পোশাক খাতের সহিংসতায় সীমান্তের ওপার থেকে ইন্ধনের তথ্য রয়েছে: তথ্য উপদেষ্টা ডিসেম্বরের আগেই রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হতে পারে : ফকির মাহবুব আনাম কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

চীন-রাশিয়া সম্পর্ক সুবিধাবাদী ও কারো বিরুদ্ধে নয় : পুতিন

আন্তর্জাতিক ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪   |   প্রিন্ট   |   ১৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চীন-রাশিয়া সম্পর্ক সুবিধাবাদী ও কারো বিরুদ্ধে নয় : পুতিন

সংগৃহীত ছবি

চীন ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক সুবিধাবাদী ও কারো বিরুদ্ধে পরিচালিত নয়।

চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সাথে বৈঠককালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার এ কথা বলেছেন।

রুশ নেতা আরো বলেছেন, এটি মৌলিক গুরুত্বের বিষয় যে রাশিয়া এবং চীনের মধ্যে সম্পর্ক সুবিধাবাদী এবং কারো বিরুদ্ধে পরিচালিত নয়। বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আমাদের সহযোগিতা আজ আন্তর্জাতিক অঙ্গনে স্থিতিশীলতার অন্যতম প্রধান কারণ হিসেবে কাজ করছে।

পুতিন বলেছেন, রাশিয়া এবং চীন একসাথে ন্যায়বিচারের নীতি এবং একটি গণতান্ত্রিক বিশ্বব্যবস্থাকে সমর্থন করে, যা আন্তর্জাতিক আইনের ওপর ভিত্তি করে বহুমুখী বাস্তবতা এবং একটি বিশ্বব্যবস্থাকে প্রতিফলিত করে।

পুতিন আশা প্রকাশ করে বলেছেন, তার বর্তমান সফর দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক জটিলতার নিরসনে একটি অতিরিক্ত প্রেরণা যোগাবে।

শি’কে তিনি বলেছেন, ‘আমি জোর দিয়ে বলতে চাই, চীনে এসে আমি আপনার সাথে দেখা করতে পেরে খুব খুশি।’

উল্লেখ্য, পুতিন দুই দিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার চীনের রাজধানী বেইজিংয়ে এসে পৌঁছেছেন।

মার্চের নির্বাচনে পুনরায় রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এটাই পুতিনের প্রথম বিদেশ সফর। তবে গত ছয়মাসে চীনে এটি তার দ্বিতীয় সফর।

সফরকালে পুতিন ইউক্রেনে তার যুদ্ধ প্রচেষ্টা এবং দেশের বিচ্ছিন্ন অর্থনীতির জন্যে ব্যাপক সহায়তা পাওয়ার চেষ্টা করবেন বলে বিশ্লেষকরা মনে করছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office