শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

বোলারদের হাত ধরে বিশ্বকাপে প্রথম জয় নিউজিল্যান্ডের

খেলা ডেস্ক   |   শনিবার, ১৫ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ১৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বোলারদের হাত ধরে বিশ্বকাপে প্রথম জয় নিউজিল্যান্ডের

সংগৃহীত ছবি

বোলারদের দুর্দান্ত নৈপুন্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ নবম আসরে প্রথম জয়ের দেখা পেল নিউজিল্যান্ড।

আজ সকালে ‘সি’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ড ৯ উইকেটে হারিয়েছে উগান্ডাকে। তবে এই জয় কোন কাজে আসবে না নিউজিল্যান্ডের। কারন নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ায় আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে কিউইদের। ৩ ম্যাচে পূর্ণ ৬ করে পয়েন্ট নিয়ে আগেই গ্রুপ থেকে সুপার এইট নিশ্চিত করেছে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। হার দিয়ে বিশ^কাপ শেষ করলো পাপুয়া নিউ গিনির কিপক্ষে পাওয়া একমাত্র জয় নিয়ে দেশে ফিরবে প্রথমবার মেগা ইভেন্টে খেলতে আসা উগান্ডা।

ওয়েস্ট ইন্ডিজের মাঠ ত্রিনিদাদে টস হেরে নিউজিল্যান্ডের আমন্ত্রনে প্রথমে ব্যাট করতে নেমে ১৮ দশমিক ৪ ওভারে ৪০ রানে অলআউট হয় উগান্ডা। টি-টোয়েন্টি বিশ^কাপের ইতিহাসে এটিই দ্বিতীয় সর্বনিম্ন রান। যৌথভাবে সর্বনি¤œ ৩৯ রান করে আছে উগান্ডা ও নেদারল্যান্ডসের। চলতি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২ ওভারে ৩৯ রানে অলআউট হয়েছিলো উগান্ডা। নিউজিল্যান্ডের বিপক্ষে কোন দলের টি-টোয়েন্টিতে এটিই সর্বনিম্ন রান।

এই ইনিংসে উগান্ডার পক্ষে সর্বোচ্চ ১১ রান করেন কেনিথ ওয়াসোয়া। দ্বিতীয় সর্বোচ্চ ৯ রান করেন ফ্রেড আচেলাম।

নিউজিল্যান্ডের টিম সাউদি ৪ ওভারে ৪ রানে ৩টি, ট্রেন্ট বোল্ট ৭ রানে-মিচেল স্যান্টনার ৮ রানে ও রাচিন রবীন্দ্র ৯ রানে ২টি করে উইকেট নেন। ৯ রানে ১ উইকেট নেন লুকি ফার্গুসন। বিশ্বের প্রথম কোন দলের বোলার হিসেবে তিনজন চার ওভার করে বল করে দশের নীচে রান দেওয়ার নজির গড়েছেন সাউদি, বোল্ট ও ফার্গুসন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪ ওভারের স্পেলে সেরা ইকোনমি রেটে বোলিংয়ের রেকর্ড গড়লেন সাউদি। আগের রেকর্ডটি ছিলো উগান্ডার ফ্রাঙ্ক এনসুবুগারের। এবারের বিশ^কাপে পাপুয়া নিউগিনির বিপক্ষে ৪ ওভারে ৪ রানে দিয়ে ২ উইকেট নিয়েছিলেন এনসুবুগার। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সেরা ফিগারের মালিক এখন সাউদি।

৪১ রানের সহজ টার্গেট ফিন অ্যালেনকে হারিয়ে ৫ দশমিক ২ ওভারেই তুলে ফেলে নিউজিল্যান্ড। অ্যালেন ৯ রানে আউট হন। দ্বিতীয় উইকেটে রবীন্দ্র রাচিনকে নিয়ে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন ডেভন কনওয়ে। ৪টি চারে ১৫ বলে কনওয়ে ২২ ও রবীন্দ্র ১ রানে অপরাজিত থাকেন। ৮৮ বল বাকী রেখে ম্যাচ জিতে নয়া রেকর্ড গড়েছে নিউজিল্যান্ড। নিজেদের টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি বল হাতে রেখে জয়ের স্বাদ নিলো কিউইরা। ম্যাচ সেরা হন সাউদি।

সংক্ষিপ্ত স্কোর :

উগান্ডা : ৪০/১০, ১৮.৪ ওভার (ওয়াসোয়া ১১, আচেলাম ৯, সাউদি ৩/৪)।
নিউজিল্যান্ড : ৪১/১, ৫.২ ওভারে (কনওয়ে ২২*, অ্যালেন ৯, রিয়াজাত ১/১০)।
ফল: নিউজিল্যান্ড ৯ উইকেটে জয়ী।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office