শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

উখিয়ার কুতুপালং বাজারে অগ্নিকাণ্ডে ৩ রোহিঙ্গা নিহত

অনলাইন ডেস্ক   |   শনিবার, ০৩ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ১৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

অগ্নিকাণ্ড

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং বাজার এলাকায় বকতিয়ার মার্কেটে অগ্নিকাণ্ডে ৩ রোহিঙ্গা মারা গেছেন। তারা ওই মার্কেটের একটি দোকানের কর্মচারী ছিলেন। গত বৃহস্পতিবার রাত তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন আনসারুল্লাহ, ফয়েজুল ইসলাম ও মুহাম্মদ আয়াছ। তাদের বয়স ২০ থেকে ২৫ বছর। তারা সবাই রোহিঙ্গা।

উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা ইমদাদুল হক জানান, উখিয়ার শরণার্থী ক্যাম্পসংলগ্ন কুতুপালং বাজারের একটি মার্কেটে আগুন লাগে। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত করে জানা যায়নি। অগ্নিকাণ্ডে বেশকিছু দোকানপাট ও অন্যান্য স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি বলে তিনি জানান।

কক্সবাজার জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গত ২২ মার্চ উখিয়ার বালুখালীসহ পাঁচটি আশ্রয় শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৬ শিশুসহ ১১ রোহিঙ্গা নিহত হয়। পুড়ে যায় প্রায় ১০ হাজার ঘর।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office