শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

অপূর্ব আসছেন বড়দিনে, সঙ্গী হচ্ছেন রাইমা সেন

বিনোদন ডেস্ক   |   বুধবার, ০২ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

কলকাতার সিনেমার নায়ক হয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব। প্রায় ৮ বছরে বিরতি টেনে সিনেমায় ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেতা।

পূজার আগে কলকাতা শহরে একের পর এক মেয়ের খুনের ঘটনা ঘটতে থাকে। আর সেই খুনের তদন্তে নামে পুলিশবাহিনী। ‘চালচিত্র’ নামের এই সিনেমায় প্রতিম ডি গুপ্ত যেন বাংলার কপ ইউনিভার্স তৈরি করতে চেয়েছেন। যেখানে পুলিশের চরিত্রগুলোতে তিনি ঢালিউড, টলিউডের পাশাপাশি বলিউডকেও মিলিয়ে দিয়েছেন! এই সিনেমাটির মধ্য দিয়ে প্রথমবারের মতো কলকাতার সিনেমায় অভিষেক হতে যাচ্ছে অপূর্বর। এতে দেখা যাবে এক রহস্যময় চরিত্রে। এছাড়াও চারজন পুলিশের চরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী এবং ইন্দ্রজিৎ বসুকে। অপূর্ব ভক্তদের জন্য এবার সুখবর, আগামী ২০ ডিসেম্বর বড়দিন উপলক্ষে আসছে সিনেমাটি। এখানেই কিন্তু শেষ নয়। একই তারিখে সম্ভবত মুক্তি পেতে পারে উইন্ডোজ প্রযোজনা সংস্থার ‘আমার বস’ ও দেবের ‘খাদান’। তাই অপূর্বের প্রতিযোগিতায় সঙ্গী হচ্ছেন দেব।

প্রতিম ডি গুপ্ত এই ‘চালচিত্র’ এর পরিচালক। এর আগে ‘‌সাহেব বিবি গোলাম’, ‘‌মাছের ঝোল’, ‘‌আহারে মন’, ‘শান্তিলাল ও প্রজাপতি রহস্য’ ব্যবসা সফল সিনেমা পরিচালনা করেছে প্রতীম। তার পরিচালিত সর্বশেষ সিনেমা ‘‌লাভ আজ কাল পরশু’ মুক্তি পায় ২০২০ সালে। প্রতীমের প্রথম হিন্দি রোমান্টিক থ্রিলার-ফ্যান্টাসি সিরিজ ‘‌টুথপরি: হোয়েন লাভ বাইট’। সিরিজটি মুক্তি পায় নেটফ্লিক্সে।

পরিচালক জানিয়েছেন, শহরে পরপর খুন হতে থাকে। আর খুনের পর মরদেহগুলোকে যেভাবে সাজিয়ে রাখা হয় সেটার সঙ্গে ১২ বছরের পুরোনো একটি কেসের মিল পায় টোটার চরিত্র। সত্যিই কি সেই কেসের সঙ্গে এই কেসের মিল রয়েছে, নাকি তদন্তে নতুন কিছু উঠে আসবে—সেটা নিয়েই এই সিনেমা। সিনেমার গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন রাইমা সেন। রয়েছেন স্বস্তিকা দত্ত ও ব্রাত্য বসু। রাইমাকে দেখা যাবে টোটার স্ত্রীর চরিত্রে। স্বস্তিকা হবেন শান্তনুর প্রেমিকা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office