শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চকরিয়ায় যুবলীগ নেতার বাড়িতে হামলা

অনলাইন ডেস্ক   |   সোমবার, ০৫ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ২২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া উপজেলা ফাঁসিয়াখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাঈমুল সিকদারের বাড়িতে হামলার ঘটনা ঘটে।

শনিবার রাত সাড়ে ১২টার দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড রাজারবিল (নয়াপাড়া) গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে নাঈমুল সিকদারের বাড়ির লোকজন যখন ঘুমিয়ে পড়েন তখন; স্থানীয় ৭-৮ সন্ত্রাসী নাঈমুলদের বাড়ির গেট, টিনের বেড়া ও ঘরের দরজা ভাঙচুর ও গোলাগুলি করে চলে যায়।

গোলাগুলির শব্দ শোনে বাড়ির লোকজন ঘুম থেকে উঠে জানালা দিয়ে সন্ত্রাসীদের দেখতে পান বলে জানান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাঈমুল সিকদার।

তিনি জানান, এলাকার মাদ্রাসা ও হেফজখানার পরিচালনা কমিটির সভাপতি নির্বাচন নিয়ে একই এলাকার আবু ছালামের ছেলে আখতারুজ্জামানের সঙ্গে তার মতবিরোধ হয়। তারই রেশ ধরে ভাড়াটে সন্ত্রাসী নিয়ে রাতের আঁধারে তাদের বাড়িঘরে হামলা চালিয়ে ও গোলাগুলি করে ব্যাপক ক্ষতি সাধন করে।

হামলার বিষয়ে চকরিয়া থানার ওসিকে ফোন করে জানাই।

এ বিষয়ে চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডে হামলা ও ভাঙচুরের বিষয়ে একজন ফোন করলে, দ্রুত একদল পুলিশ ঘটনাস্থলে পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করি। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office