শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

বাতিল হলো এক্সিলারেটের সঙ্গে এলএনজি টার্মিনাল নির্মাণ চুক্তি

জাতীয় ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রূপান্তর করে সরবরাহের জন্য পটুয়াখালীর পায়রায় একটি ভাসমান টার্মিনাল নির্মাণে মার্কিন কোম্পানি এক্সিলারেটের সঙ্গে সই হওয়া টার্মশিট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। সম্প্রতি কক্সবাজারের মহেশখালীতে সামিটের সঙ্গে এ ধরনের একটি চুক্তি বাতিল হয়েছে।

বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) তথ্যমতে, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইনের অধীন ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল গত আওয়ামী লীগ সরকার। নতুন সরকার বিশেষ বিধান আইনের অধীন কোনো চুক্তি না করার সিদ্ধান্ত নিয়েছে। তাই এক্সিলারেটের সঙ্গে টার্মিনাল নির্মাণে চুক্তি হচ্ছে না। এ চুক্তি করতেই গত বছরের নভেম্বরে টার্মশিট সই করা হয়েছিল।

এ বিষয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার জানান, দুটি ভাসমান ও স্থলভাগের একটি মিলে মোট তিনটি এলএনজি টার্মিনাল নির্মাণে দরপত্র আহ্বান করা হবে। প্রতিযোগিতার মধ্য দিয়ে বাছাই করে চুক্তি করা হবে।

এর আগে চুক্তির শর্ত ভঙ্গের দায়ে ৭ অক্টোবর সামিটের এলএনজি টার্মিনাল বাতিল করা হয়েছে। এটি নির্মাণে সামিটের সঙ্গে চুক্তি হয় গত ৩০ মার্চ। এ সিদ্ধান্ত পুনরায় বিবেচনার জন্য সরকারের কাছে ইতিমধ্যে আপিল করেছে সামিট। আওয়ামী লীগ সরকারের সময়ে নির্মিত সামিট ও এক্সিলারেটের আগের দুটি টার্মিনাল থেকে নিয়মিত এলএনজি সরবরাহ করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office