শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

যে নিয়মে গণপরিবহন চলবে বুধবার থেকে

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ০৬ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ৩০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন চালুর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

লকডাউনে গণপরিবহন কীভাবে চলবে তা নিয়ে মানুষের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে ভিডিওবার্তায় এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সেতুমন্ত্রী।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী- এখন থেকে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশন এলাকার মধ্যে গণপরিবহন চলাচল করবে। তবে অর্ধেক আসন ফাঁকা রাখতে হবে। একইসঙ্গে যাত্রীদের ৬০ শতাংশ বর্ধিত ভাড়া দিতে হবে। এছাড়া যাত্রী, চালক ও সহকারীদের মাস্ক পরাসহ অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে।

ভিডিওবার্তায় ওবায়দুল কাদের জানিয়েছেন, লকডাউনের মধ্যেও বুধবার থেকে যেসব পরিবহন চলবে, সেগুলো সিটি করপোরেশন এরিয়ার বাইরে যেতে পারবে না। বাইরে থেকেও কোনো পরিবহন সিটি এরিয়ার মধ্যে ঢুকতে পারবে না। সিটি করপোরেশনের আওতার বাইরের সড়কে কোনো পরিবহনও চলাচল করবে না।

গত ৫ এপ্রিল থেকে সারাদেশে লকডাউন ঘোষণা করে সরকার। যে কারণে সারাদেশে গণপরিবহনসহ জরুরি সেবার বাইরে সব ধরনের পরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। তবে লকডাউনের একদিনের মাথায় সিদ্ধান্তে পরিবর্তন আনল সরকার। সিটি এরিয়ায় গণপরিবহন চলাচলের সিদ্ধান্ত জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office