শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

অলিউল আজম তৈমুর: রাজবাড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে ১৪ বছর পূর্ণ এবং ফেলে আসা কিছু মধুর স্মৃতি

  |   রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

আলহামদুলিল্লাহ, শুরু হলো ১৫ বছর।আজ থেকে ঠিক ১৪ বছর আগে ক্যামব্রিয়ান কলেজ,ঢাকা এর চাকরি ছেড়ে কোলাহলমুক্ত রাজবাড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে যোগদান করি।রাতে ভালো ঘুম হয়নি,বেশ উদ্বিগ্ন ছিলাম কীভাবে রাজবাড়ি যাব।ফজরের নামাজ আদায় করে ভোরে মহাখালী থেকে গাবতলি এলাম সকাল ৬ টায়।৬.৩০ এর সাউদিয়া ( লঞ্চ পারাপার)বাসযোগে অবশেষে বেশ বৃষ্টিস্নাত সকাল বেলা ১০.৩০ এসে পৌঁছালাম রাজবাড়িতে।আজ ও বৃষ্টি হচ্ছে।তবে বাড়ি পার্শ্ববর্তী জেলা মাগুড়া হওয়াতে ১৯৯৬ সালে যখন কলেজে পড়ি তখন একবার এসেছিলাম। বড়পুল থেকে রিক্সাযোগে রাজবাড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে আসার কথা বললে রিক্সাচালক বললেন ওঠেন নিয়ে যাচ্ছি।আমার পূর্বের কলেজের ( বিকল্প মডেল কলেজে,ফার্মগেট,ঢাকা) ছাত্র অনিক জানিয়েছিল বড়পুল থেকে ৩/৪ মিনিট লাগবে স্কুলে পৌঁছাতে। কিন্তু ১৫ মিনিট পার হয়ে গেল স্কুল খুঁজে পাইনা।পরে পথচারীকে জিজ্ঞেস করলে তিনি রিক্সাচালককে বললেন জেলা স্কুল চেন না? রিক্সা চালক উল্টো আমাকে উল্টো ধমক দিয়ে বললেন ঐ মিয়া আগে কবেন তো যে জেলা স্কুলে যাবেন।তাহলে তো এত প্যারা নিয়া লাগতো না।অবশেষে স্কুলের গেটে লেখা দেখতে পেলাম ‘ রাজবাড়ি সরকারি বালক উচ্চ বিদ্যালয়।’ রিক্সা থেকে গেটে নামলাম।দেখলাম একজন মধ্যবয়স্ক লোক স্পঞ্জ ( স্যান্ডেল) পায়ে,ট্রাউজার আর টি শার্ট পরিহিত বের হচ্ছেন।তাঁকে জিজ্ঞেস করলাম ভাই, অফিসরুম কোনদিকে? তিনি কথা না বলে আমার দিকে তাকিয়ে ঘার ঘুরিয়ে ইশারা করে দেখালেন ঐদিকে।আমি সঠিক বুঝতে না পেরে বেশ সুদর্শন একজন লোক (শার্ট – প্যান্ট ও জুতা পরা) কে জিজ্ঞেস করলাম স্যার অফিস রুম কোথায়? আমি বললাম নতুন শিক্ষক হিসেবে যোগদান করতে এসেছি। তিনি অত্যন্ত বিনয়ের সাথে আমাকে বললেন, স্যার আমি শিক্ষক নই,আমি অফিস সহকারী। নাম শাখের।আর ঐ যাঁকে আপনি ভাই বললেন, তিনি এই বিদ্যালয়ের চারুকলা শিক্ষক মুশাররফ হোসেন।তখন বুঝতে পারলাম পোশাকের কারণে তাঁকে ভাই বলেছি বলে হয়তো তিনি ভালো করে কথা বলেননি।পুরোনো বেশ কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে চলে এলাম ৮ম কর্ম প্রতিষ্ঠান রাজবাড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে।খুব মনে হতো পুরাতন প্রতিষ্ঠান, সহকর্মী,শিক্ষার্থীদের কথা।সময় এক বৃদ্ধ যাযাবর। নতুন প্রতিষ্ঠানে পেলাম নতুন সহকর্মী। তাঁদের আন্তরিকতা মুগ্ধ করলো।নতুন পরিবেশে অনেক ভালোবাসার শিক্ষার্থী ও পেলাম।তাই বলে পুরাতন প্রতিষ্ঠান,শিক্ষার্থী, সহকর্মীদের কথা ভুলিনি।অনেকের সাথে নিয়মিত কথা হয়,যোগাযোগ হয়।আজ বইয়ের আলমারি গোছাতে গিয়ে পেয়ে গেলাম পুরাতন প্রতিষ্ঠানের কিছু স্মৃতি। তাই স্মরণ করলাম।আজ ১৪-০৯-২০২৫। আজ থেকে ঠিক ১৪ বছর আগে এই দিনে ১৪-০৯-২০১১ সালে রাজবাড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে যোগদান করি।দেশে- বিদেশে অনেক শিক্ষার্থী, সহকর্মী বিভিন্ন কাজের জন্য ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের জন্য দোয়া ও শুভকামনা রইলো।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office