শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

সালাম মাহমুদ-এর কবিতা : পত্র দিও

  |   বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৩৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

এক খানা পত্র দিও, কতটা যুগ চলে গেল-তোমার হাতের কোনো পত্র
এখন আর আসে না।

ডিজিটাল মাধ্যমে মনের কথাগুলো-বলতে আর ভালো লাগে না
মন চায় নীরবে হলুদ খামের ভেতর- একটি পত্র আসুক
ডাক পিয়ন এসে বলুক, এই যে আপনার একটি পত্র এসেছে।

মনে পড়ে, পত্রটি হাতে নিলেই কেমন যেন এক ভালোবাসার সুঘ্রাণ
নাকে এসে ধাক্কা লাগতো, মনের ভেতর অজানা তৃপ্তিগুলো কাজ করতো
পত্রটি খোললে মনে হতো, সাত রাজার ধন-এই বুঝি আমার হাতে এলো।

পত্র খোলে বারবার পড়েও যেন তৃষ্ণা মিট্তো না
চোখ বন্ধ করে অজানা এক আনন্দে-পত্রটি বুকে জড়িয়ে ধরতাম
কত সুন্দর হাতের লিখা-মুক্তার দানার মতো ঝকঝক করতো।

পত্র পড়ে উত্তর লেখার একটি প্রবণতা
মনের গহীনে জাগ্রত হতো
নিত্য-নতুন শব্দ খোঁজা হতো অভিধানে
প্রেমময়ী শব্দের সমাহারে-গভীর রাতে পত্র লিখা হতো
পত্র লিখতে কখনো চোখ দিয়ে জল চলে আসতো-টেরই পেতাম না
কোথায় যেন হৃদয়ের গভীরে-এক আবেগ
গোপনে-গোপনে তৃষ্ণার্থ হয়ে অবিরাম কেঁদে উঠতো।

বহুদিন পর, তাই তো বলি, স্মৃতির স্রোতে এক খানা পত্র দিও
হলুদ খামে সুঘ্রাণ মিশিয়ে দিও, ভালোবাসার একটি চিহ্ন দিও।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office