শিরোনাম
প্রাণিজ ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে মালয়েশিয়ার আগ্রহ সোনালী ব্যাংকের পাঁচ শাখার ঋণসীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার : তথ্য উপদেষ্টা জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব

ঢাকায় ৮ দিনের এসএমই পণ্য মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

আট দিনব্যাপী এসএমই পণ্য মেলা-২০২৫ শুরু হয়েছে। ‘এসএমই শক্তি, দেশের অগ্রগতি’-স্লোগানে শুরু হওয়া এই মেলায় সাড়ে ৩০০ স্টল রয়েছে, যার প্রায় ৬০ শতাংশি নারী উদ্যোক্তাদের।

রোববার (৮ ডিসেম্বর) সকালে আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই মেলার পর্দা উঠলো।

উদ্বোধনী অনুষ্ঠানে ‘ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন’য়ের চেয়ারপারসন মো. মুসফিকুর রহমান বলেন, দেশের ৯৯ শতাংশ শিল্পই কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি। স্বল্প পুঁজিতে সবচেয়ে বেশি কর্মসংস্থান হয় এই খাত থেকেই। এই মেলা তাদের পণ্য সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার সেতুবন্ধ।

মেলায় সবচেয়ে বেশি স্টল তৈরি পোশাক শিল্পের- ৭৪টি। তারপর হস্তশিল্প ৫৪, চামড়া-পাদুকা ৪০, পাটজাত পণ্য ৩৫, খাদ্য প্রক্রিয়াজাত ২৮, শতরঞ্জি-বাঁশ-বেত ১৫, জুয়েলারি ৯, প্রসাধনী ৭ এবং আইটি সেবা খাতের ৫টি স্টল রয়েছে।

উদ্যোক্তাদের পাশে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, শিল্প মন্ত্রণালয়ের দপ্তরগুলোও স্টল দিয়েছে যাতে ঋণ, প্রশিক্ষণ, সনদ- সব এক ছাদের নিচে পাওয়া যায়।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। মেলায় প্রবেশমূল্য ফ্রি রাখা হয়েছে। আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত এই আয়োজন চলবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office