শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

এনআরবিসি ব্যাংকে আইএফআরএস-৯ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি   |   বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

এনআরবিসি ব্যাংকে ‘ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস’ (আইএফআরএস-৯) বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ব্যাংকের হিউম্যান রিসোর্স অ্যান্ড ট্রেনিং ডেভেলপমেন্ট সেন্টারে (এইচআরটিডিসি) অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান।

কর্মশালায় আন্তর্জাতিক নিরীক্ষক প্রতিষ্ঠান কেপিএমজি শ্রীলঙ্কার পার্টনার রদিথা আলহাকুন “আইএফআরএস ৯–ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস” বাস্তবায়নের ধাপসমূহ তুলে ধরেন। তিনি বিশেষভাবে সম্ভাব্য ঋণ ক্ষতি (ইসিএল) মডেলভিত্তিক ঋণ শ্রেণীকরণ এবং শ্রেণীকৃত ঋণের বিপরীতে প্রভিশন নির্ধারণ প্রক্রিয়া নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো ব্যাংকিং খাতে আইএফআরএস-৯ বাস্তবায়নে নির্দেশনা দিয়ে নীতিমালা জারি করেছে।

ড. মো. তৌহিদুল আলম খান বলেন, “এ নীতিমালার বাস্তবায়ন বাংলাদেশের ব্যাংকগুলোতে ঋণঝুঁকি মূল্যায়ন ও ব্যবস্থাপনায় কাঠামোগত পরিবর্তন আনবে। প্রচলিত নিয়ম-ভিত্তিক পদ্ধতি থেকে বৈশ্বিক মানসম্মত ‘ফরোয়ার্ড-লুকিং স্ট্যান্ডার্ড’-এ রূপান্তরের এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ইসিএল মডেল বাস্তবায়নের ক্ষেত্রে এটিই প্রথম পূর্ণাঙ্গ উদ্যোগ।”

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেপিএমজি বাংলাদেশের সহযোগী পরিচালক নাজিব উল্লাহ। এছাড়া, এনআরবিসি ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের প্রধান কর্মকর্তারা এতে অংশ নেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office