শিরোনাম
প্রাণিজ ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে মালয়েশিয়ার আগ্রহ সোনালী ব্যাংকের পাঁচ শাখার ঋণসীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার : তথ্য উপদেষ্টা জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব

বেঙ্গল ইসলামি লাইফের ৮ম শরী’আহ সুপারভাইজরি বোর্ড সভা অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি   |   সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শরী’আহ সুপারভাইজরি বোর্ড (এসএসবি)-এর ৮ম সভা রবিবার (২১ ডিসেম্বর) কোম্পানির প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন এসএসবি’র চেয়ারম্যান এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এর পেশ ইমাম মুফতি মুহাম্মদ মহিবুল্লাহিল বাকী নদভী। সভায় ফকিহ্ সদস্য ও এসএসবি’র ভাইস-চেয়ারম্যান মুফতি শাহ মুহাম্মদ ওয়ালী উল্লাহ, সি.এস.এ.এ., এবং ফকিহ্ সদস্য মুফতি আব্দুল্লাহ মাসুম, সি.এস.এ.এ. উপস্থিত ছিলেন।

পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক খলিলুর রহমান মাসুম ও কাজী সামিরুল হক। ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মধ্যে অংশ নেন মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম, চিফ অপারেটিং অফিসার ও কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ আলমগীর কবির এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সামসুল ইসলাম।

সভা শুরুর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুফতি আব্দুল্লাহ মাসুম, সি.এস.এ.এ.। এরপর পূর্ববর্তী শরী’আহ সুপারভাইজরি বোর্ড সভার কার্যবিবরণী পর্যালোচনা ও অনুমোদন দেয়া হয় এবং গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

এছাড়াও সভায় ২০২৬ সালের শরী’আহ প্রশিক্ষণ ক্যালেন্ডার অনুযায়ী প্রশিক্ষণ আয়োজন, আগামী বছরের প্রথম প্রান্তিকের শরী’আহ সভা বাস্তবায়নসহ কার্যতালিকাভুক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office