শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

খোলা আকাশের নিচে দায়িত্ব নিলেন ব্রাহ্মণবাড়িয়ার পৌর মেয়র

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ১৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

পৌর মেয়র নায়ার কবির

গত ২৮ মার্চের হরতাল চলাকালে হেফাজতে ইসলামের কর্মীদের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয় দেড়শ বছরের পুরোনো ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ভবন। এ অবস্থায় তাঁবু টানিয়ে খোলা হয়েছে পৌরসভার অস্থায়ী কার্যালয়। এ ধ্বংসস্তূপের মধ্যেই বৃহস্পতিবার খোলা আকাশের নিচে শপথ নিলেন পৌরসভার পুনর্নির্বাচিত মেয়র নায়ার কবির। সকাল সাড়ে ১১টায় শপথ গ্রহণের পর দ্বিতীয়বারের মতো মেয়রের দায়িত্ব নেন তিনি। পৌরসভার নবনির্বাচিত পরিষদের প্রথম সভাও একই সময় অনুষ্ঠিত হয়।

দায়িত্ব নেওয়ার সময় নায়ার কবির বলেন, দ্বিতীয়বারের মতো আমার এ দায়িত্ব নেওয়ার অনুষ্ঠান পৌরবাসীকে নিয়ে আনন্দঘন পরিবেশে হবে- এমনটাই প্রত্যাশা ছিল। তবে হেফাজতের নজিরবিহীন তাণ্ডবে ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় তা আর হলো না। তাই খোলা আকাশের নিচেই দায়িত্বভার গ্রহণ এবং নবনির্বাচিত পৌর পরিষদের প্রথম সভা করতে বাধ্য হয়েছি, যা ছিল কল্পনাতীত।

এ সময় পৌর পরিষদ, পৌরবাসী ও সরকারের সহযোগিতা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে নতুনভাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন মেয়র। যত দ্রুত সম্ভব বিভিন্ন নাগরিক সেবা পুনরায় শুরুরও আশ্বাস দেন।

অনুষ্ঠানে নবনির্বাচিত পৌর কাউন্সিলররা ছাড়াও পৌর সচিব মোহাম্মদ শামসুদ্দিন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিকাশ চন্দ্র মিত্র, সহকারী প্রকৌশলী কাউসার আহাম্মদ, হিসাবরক্ষক গোলাম কাউসারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office