শিরোনাম
তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দিবে বিশ্বব্যাংক : স্থানীয় সরকার মন্ত্রী দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ গ্যাসসংকটে বন্ধ আরএকে সিরামিকসের উৎপাদন লাইন-৩ প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ

ছেলের বিয়েতে মা জানতে পারলেন কনে তার মেয়ে!

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ২৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: সংগৃহীত

ছেলের বিয়ের আসরে পুত্রবধূর হাতে জন্মদাগের ওপরে দৃষ্টি আটকে গিয়েছিল ছেলের মা’র। হঠাৎ মনে পড়ে গিয়েছিল, তাঁর হাতের মুঠো থেকে ছিটকে যাওয়া একটা ছোট্ট হাত… সেখানেও যে ঠিক এমনই একটা দাগ ছিল! কালবিলম্ব না-করে ছুটে যান মেয়েটির মা-বাবার কাছে। জানতে চান, মেয়েটি তাঁদের নিজেদের সন্তান কি না! এর পর যেটা সামনে আসল সেটা সিনেমার কাহিনির থেকেও চমকপ্রদ।

চিনের চিয়াংসু প্রদেশের সুচোউ শহরের এই ঘটনার কথা জানতে হলে পিছিয়ে যেতে হবে দুই দশক। এক মেলার ভিড়ে তাঁর বছর তিনেকের মেয়েকে হারিয়ে ফেলেছিলেন ওই নারী। অনেক থানা-পুলিশ করেছেন। কিন্তু কোনো খোঁজ মেলেনি সন্তানের। তার পরে অনেক দিন পার হয়ে গেছে। মেয়ের খোঁজ আর পাননি মা। সম্প্রতি ওই মহিলার ছেলের বিয়ে ঠিক হয়েছে। পুত্রবধূর সঙ্গে আলাপ হয়েছিল আগেই, কিন্তু তখন চোখে পড়েনি সেই জন্মদাগ। বিয়ের আসরে যখন চোখে পড়ল, তখন আর এক মুহূর্তও দেরি করেননি তিনি। মেয়ের মা-বাবাকে প্রশ্ন করেন, ‘আপনাদের মেয়েকে কি দত্তক নিয়েছিলেন আপনারা?’

মহিলার কথা শুনে হতচকিত হয়ে যান সেই দম্পতি। হ্যাঁ, ২০ বছর আগে অনাথ আশ্রম থেকে শিশুটিকে নিয়ে এসেছিলেন বটে, কিন্তু সে কথা তো কেউ জানে না। এমনকি, মেয়ে নিজেও না। তা হলে? মেয়ের মা-বাবার উত্তর শুনে মহিলা বুঝতে পারেন, তার পুত্রবধূ আর কেউ নয়, তাঁর সেই অনেক দিন আগে হারিয়ে যাওয়া মেয়ে!

বিয়ের অনুষ্ঠান তখন লাটে উঠেছে। বর হতভম্ব। অতিথিদের মধ্যে ফিসফাস শুরু হয়ে গিয়েছে। আর হাউহাউ করে কাঁদছে মেয়েটি, হারানো মাকে ফিরে পেয়ে। কয়েক মিনিট পরে মেয়েটির হুঁশ ফেরে। এ বিয়ে তো তা হলে সম্ভব নয়। বর যে তার আপন ভাই! তবে তাকে আশ্বস্ত করেন তার মা নিজেই। জানান, ছেলেটি তাঁর নিজের সন্তান নন। মেয়েকে খুঁজে না-পেয়ে কিছু দিন পরে দত্তক নিয়েছিলেন এক ছেলে শিশুকে। এই ছেলেই সে। ছেলেটিও অবশ্য জানত না যে সে দত্তক সন্তান। যেহেতু দুজনের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই, তাই এই বিয়েতেও বাধা নেই।

আর কী! চার হাত এক করে মা বললেন, ‘২০ বছর ধরে যে দুঃস্বপ্নের ভার বয়ে চলেছি, আজ তা থেকে মুক্ত হলাম’। আর নববধূর হাসিমুখে বক্তব্য, ‘বিয়ে করে যত না আনন্দ হচ্ছে, তার থেকে অনেক বেশি খুশি হয়েছি মাকে খুঁজে পেয়ে’।

সূত্র : আনন্দবাজার, ডেইলি মেইল

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office