বিজ্ঞপ্তি | বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৮৭ বার পঠিত | পড়ুন মিনিটে
মিডল্যান্ড ব্যাংক পিএলসি তার কর্মী ও তাঁদের নির্ভরশীলদের জন্য বীমা সুবিধা প্রদানের লক্ষ্যে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
এই অংশীদারিত্বের মাধ্যমে মিডল্যান্ড ব্যাংকের প্রায় ৬০০ জন স্থায়ী কর্মী দুর্ঘটনা, অক্ষমতা এবং মৃত্যুঝুঁকি থেকে সুরক্ষা পাবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হোসেন; ডিএমডি ও সিটিও নজমুল হুদা সরকার; প্রাতিষ্ঠানিক ব্যাংকিং বিভাগের প্রধান জাভেদ তারেক খান; আন্তর্জাতিক বিভাগের প্রধান খন্দকার তৌফিক হোসেন; পিআরডি প্রধান মোঃ রাশাদুল আনোয়ার, এবং মানবসম্পদ বিভাগের প্রধান মো. জুবায়েদ উর রহমান। মেটলাইফ বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান অর্থ কর্মকর্তা আলা উদ্দিন; চিফ কর্পোরেট বিজনেস অফিসার মোহাম্মদ কামরুজ্জামান; চিফ হিউম্যান রিসোর্স অফিসার তৌহিদুল আলম; কর্পোরেট বিজনেস বিভাগের ভাইস প্রেসিডেন্ট মনিরুল ইসলাম; ডেপুটি ম্যানেজার (কর্পোরেট বিজনেস) শেহেনাজ আক্তার ও ম্যানেজার (কর্পোরেট বিজনেস) মোহাম্মদ টিপু সুলতান।