শিরোনাম
প্রাণিজ ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে মালয়েশিয়ার আগ্রহ সোনালী ব্যাংকের পাঁচ শাখার ঋণসীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার : তথ্য উপদেষ্টা জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব

এবিবির চেয়ারম্যান মাসরুর আরেফিন, সেক্রেটারি জেনারেল আহসান জামান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

দেশের ব্যাংক নির্বাহীদের শীর্ষ সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন। একই সঙ্গে সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী।

নবনির্বাচিত কমিটি ২০২৬-২০২৭ মেয়াদে দুই বছর দায়িত্ব পালন করবে। সম্প্রতি অনুষ্ঠিত এবিবির ২৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়।

নতুন কমিটির তিনজন ভাইস চেয়ারম্যান হলেন প্রাইম ব্যাংক পিএলসির এমডি হাসান ও. রশীদ, পূবালী ব্যাংক পিএলসির এমডি মোহাম্মদ আলী এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির এমডি মোহাম্মদ মামদুদুর রশীদ।

এছাড়া এনআরবি ব্যাংক পিএলসির এমডি তারেক রিয়াজ খান ট্রেজারার এবং যমুনা ব্যাংক পিএলসির এমডি মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন। অন্যদিকে বোর্ড অব গভর্নরসের সদস্য হিসেবে রাখা হয়েছে বিভিন্ন ব্যাংকের আরো ১২ জন এমডি ও সিইওকে।

এবিবির নতুন চেয়ারম্যান মাসরুর আরেফিন একজন অভিজ্ঞ পেশাদার ব্যাংকার, ব্যাংকিং খাতে তার রয়েছে ৩১ বছরের অভিজ্ঞতা। তিনি গত সাত বছর সিটি ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে মাসরুর আরেফিন গত সাত মাস এবিবির অন্তর্বর্তী চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। তিনি বাংলাদেশে সুইফট মেম্বারস অ্যান্ড ইউজারস গ্রুপের (এসএমইউজিবি) চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করছেন।

নবনির্বাচিত সেক্রেটারি জেনারেল আহসান জামান চৌধুরী ১৯৮৬ সালে এবি ব্যাংক লিমিটেডে কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৯৮ সালে ইস্টার্ন ব্যাংক লিমিটেডে যোগ দেন। সর্বশেষ ২০২৪ সালের জুলাই থেকে ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office