শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের মহাপরিকল্পনা ত্রুটিপূর্ণ : সিপিডি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

অন্তর্বর্তী সরকার প্রণীত ২০২৬-২০৬০ সালের বিদ্যুৎ ও জ্বালানি খাতের মহাপরিকল্পনার যে খসড়া, তা ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সিপিডি কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের খসড়া জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা ২০২৬-২০৫০ এর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন সিপিডির সিনিয়র রিসার্চ এসোসিয়েট হেলেন মাশিয়াত, রিসার্চ এসোসিয়েট মেহেদী হাসান শামীম, আবরার আহমেদ, আতিকুজ্জামান সাজিদ, সাবিহা শারমিন প্রমুখ।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন থাকবে, কেন এই মহাপরিকল্পনার মিশন ও ভিশনে নবায়নযোগ্য জ্বালানির রিফ্লেকশন নেই? কেন সোলার নাম ব্যবহার করে অন্যান্য কার্বন নিঃসরণকারী জ্বালানিকে কেন এখানে সোলার না দিয়ে যুক্ত করা হয়েছে? আগের সরকার তাকে ক্লিন ফুয়েল বললেও এ সরকার তার ধার ধারেনি। এ খসড়ায় এলএনজি অবকাঠামোর বিপুল পপরিকল্পনা উঠে এসেছে। অথচ যেখানে বিদ্যুৎ জ্বালানি খাত একটা বিপুল দেনার মধ্যে রয়েছে। পরিকল্পনাটা হওয়া উচিত ছিল দেনা থেকে কিভাবে উত্তরনটা করা যায়। আমরা দেখতে পাচ্ছি সমস্যাগুলোর সমাধান না করে সমস্যাগুলো জিইয়ে রাখার প্রবণতা দেখা যাচ্ছে।

গোলাম মোয়াজ্জেম বলেন, আমাদের কাছে মনে হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের মহাপরিকল্পনার যে খসড়া, তা ত্রুটিপূর্ণ। যা অংশগ্রহণমূলক নয় এবং একটি বিশেষ গোষ্ঠীর স্বার্থ এখানে রক্ষা করা হচ্ছে। দীর্ঘমেয়াদে এ পরিকল্পনা কার্বন নিঃসরণ রোধ প্রক্রিয়াকে ধ্বংস করবে এবং দেশে জীবাশ্ম জ্বালানির সম্প্রসারণ করবে ও নবায়নযোগ্য জ্বালানির অগ্রগতিকে বাধাগ্রস্ত করবে। অন্তবর্তী সরকারের উচিত এই মহাপরিকল্পনার কার্যক্রম স্থগিত করা।

নতুন যে রাজনৈতিক দল নির্বাচিত হয়ে আসবে, তাদের পক্ষ থেকে একটি নতুন পরিকল্পনা প্রনয়নের উদ্যোগ নেওয়া উচিত। তা যেন গবেষণাধর্মী, অংশগ্রহণমূলক ও দেশের সকল পক্ষকে সঙ্গে রেখে একটি সাযুজ্যপূর্ণ পরিকল্পনা তৈরি করা হোক। এই পরিকল্পনা তৈরির ক্ষেত্রে অবশ্যই একটি নিরপেক্ষ প্যানেল তৈরি করে দিতে হবে, যাতে বুরোক্রেটদের উপস্থিতি যেন না থাকে। অর্থাৎ খসড়াটি যেন প্রভাবমুক্ত থাকে। রাজনৈতিক দলগুলো যেহেতু এখন নির্বাচনী প্রক্রিয়ায় রয়েছে, তারাও যেন সরকারকে অনুরোধ করে এ রকম পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ থেকে বিরত থাকতে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office