শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

অন্যত্র বিয়ে করায় ‘প্রেমিকে’র পুরুষাঙ্গ কর্তন!

অনলাইন ডেস্ক   |   রবিবার, ১১ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ৪১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

প্রেম করার পর অন্যত্র বিয়ে করায় ‘প্রেমিক’ জিহানকে (২৭) কৌশলে বাড়িতে ডেকে পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিকা রিনা আক্তারের বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় ঝিনাইগাতীর শেরপুর উপজেলার বকচর গ্রামে এ ঘটনা ঘটে। জিহান উপজেলার ষাইটকাকড়া গ্রামের আবু বকরের ছেলে।

পুলিশ ও স্হানীয়বাসিন্দারা জানান, জিহান পার্শ্ববর্তী বকচর গ্রামের আশরাফ আলীর কন্যা রিনা আক্তারের সাথে দীর্ঘদিন ধরে প্রেম ও মন দেওয়া নেওয়া চলে আসছিল। সম্পর্কে তারা আপন মামাতো-ফুফাতো ভাই বোন।

সম্প্রতি জিহানের অভিভাবকরা জিহানকে অন্যত্র বিয়ে করান। এতে ক্ষোভের সঞ্চার হয় রিনার মনে। শুক্রবার সন্ধ্যায় রিনা প্রেমিক জিহানকে তার নিজ বাড়িতে ডেকে আনে। একপর্যায়ে রিনা তার প্রেমিক জিহানের সঙ্গে দৈহিক মেলামেশার প্রস্তুতিকালে ধারালো অস্ত্র দিয়ে আকস্মিকভাবে জিহানের পুরুষাঙ্গ কেটে দেয়। এসময় জিহান অজ্ঞান হয়ে পড়লে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে অবস্থা গুরুতর দেখে রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে শ্রীবরদী থানা পুলিশ অভিযান চালিয়ে প্রেমিকা রিনাকে আটক করে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office