শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

ফুটপাথ নিয়ন্ত্রণ করা একান্তই দরকার: নৌপরিবহন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফুটপাথ নিয়ন্ত্রণ করা একান্তই দরকার, এটা দারুণভাবে মানুষের চলাচল ব্যাহত করছে ও যানজট সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নিউমার্কেটে ফুটওভার ব্রিজ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা যারা এলাকায় আছি, সবাই দায়িত্বে আছি। তারা আলোচনা করে একটা গ্রহণযোগ্য পন্থা অবলম্বন করে সবাই যেন ক্ষতিগ্রস্ত না হয়, উপকৃত হয়, সব পক্ষ যেন মানে, যেটাকে বলা হয় মেনে নিতে উৎসাহিত হয়, সিদ্ধান্তগুলো আমরা এভাবে নিতে চাচ্ছি। আশা করি, ঈদের পর এই এলাকার শপিং কমপ্লেক্সগুলোর সামনে যে অনাকাঙ্ক্ষিত প্রতিবন্ধকতাগুলো আছে, সেটা দূর করা হবে এবং একটা শৃঙ্খলার পরিবেশ এখানে প্রতিষ্ঠিত করে ব্যবসা এবং যানচলাচল নিশ্চিত করা হবে, সময়োপযোগী করা হবে।

 

শেখ রবিউল আলম বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এই ফুটওভার ব্রিজটি নির্মাণ করেছে এবং এই এলাকার যেহেতু একটা শপিং ব্যস্ততম এলাকা। ঢাকা শহরের প্রায় ৩১টির মতো মার্কেট এই অঞ্চলে অবস্থিত। রাস্তা পারাপারের অসুবিধা দীর্ঘদিন ধরে। তাই বিবেচনা করে ফুটওভার ব্রিজটি নির্মাণ করা হয়েছে। সামনে ঈদ, এই এলাকা অত্যন্ত ব্যস্ততম, প্রচুর ক্রেতা, প্রচুর শপিংকারী জনগণ এখানে উপস্থিত হন, তাদের চলাচলের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, আমি খুব আনন্দিত আজ এই কারণে যে আমার নির্বাচনি এলাকা এই নিউমার্কেট থানা, এটা একটা বাণিজ্যিক এলাকা। সেখানকার মানুষের মধ্যে একটা স্বস্তি আসবে, শৃঙ্খলা আসবে, ঝুঁকি কমবে রাস্তা পারাপারে। এটা একটা ভালো উদ্যোগ আমরা সম্পন্ন করতে পারলাম। দ্বিতীয় আরেকটি কথা রয়েছে, আমরা যে ফুটওভার ব্রিজটা করলাম, সেখানে কোনো অবস্থাতেই কোনো অস্থায়ী দোকান যেগুলো ফুটপাতে সাধারণত বসে তার নিচে, তার আশপাশে কোনো অবস্থাতেই কোনো রেফারেন্সে সেটা গ্রহণ করা হবে না।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office