শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

শিল্পী মাহমুদা’র কবিতা

  |   সোমবার, ১২ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ১৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

অস্তিত্বে এক পশলা বৃষ্টি
শিল্পী মাহমুদা’র কবিতা

অস্তিত্বে আজ কোন বিষাদ নেই ,
অনেক আগেই যে হারিয়েছি খেই ।
নিরবতায় আজ আর আমার উৎকন্ঠা নেই ,
ধাবমান জীবনের বাহনে যেতে যেতে
দৃশ্যপটে পরিবর্তন বুঝি এই ।

এক পশলা বৃষ্টির মতো কখনো ছুঁয়ে দাও ,
আবার উপেক্ষা দিয়ে হাসি টুকুও কেড়ে নাও ।

তখন ক্লান্তিহীন বৃষ্টির স্নান হয় আমার চোখে ,
হৃদয়ে অনুভবের অস্তিত্ব ডানা মেলে কিন্তু স্বপ্ন কি
কখনও রোখে!
আকাশের চাঁদ সে তো বিরহী চিরকাল ,
জোৎস্না রাতেও তাই হয় চোখ রক্ত জবার লাল ।

দিনে দিনে একই আমি আছি তো সেই মুগ্ধ ব্যাকুলতায়
যা প্রকাশ পায় কখনো আচরণে কখনো কথায়,
আমার শব্দের কুলধনি
যেখানে অসংখ্য একাকী ভোরবেলা গুনি
দেখি অনিঃশ্বেষ বসন্তকাল
সবই আমার একচ্ছত্র একান্ত একাল ॥

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office