শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারে সন্ধানী লাইফের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি   |   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সম্মেলন ২০২৬ সম্প্রতি কক্সবাজারের হোটেল ওশান প্যারাডাইস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহার সভাপতিত্বে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কর্মকর্তা ও উন্নয়ন কর্মীরা অংশ নেন।

সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান গোলাম ফাতেমা তাহেরা খানম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মজিবুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন পরিচালক শাফাফ রহমান সাদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক কর্ণেল (অবসরপ্রাপ্ত) ওয়েস হুদা, পরিচালক শাহেদুজ্জামান চৌধুরী (এফসিএ), অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ ইদ্রিস মিয়া তালুকদার এবং সন্ধানী লাইফ হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কর্ণেল (অবসরপ্রাপ্ত) সালেহ আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ৪০০ জনের বেশি সফল জেনারেল ম্যানেজার (জিএম), ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম), অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম), ব্রাঞ্চ ম্যানেজার (বিএম) এবং ফিল্ড অ্যাসোসিয়েট (এফএ) অংশগ্রহণ করেন।

২০২৬ সালে নতুন রিক্রুটমেন্ট বৃদ্ধি, পলিসির নবায়ন হার (পারসিসটেন্সি) উন্নয়ন এবং ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে ২০২৫ সালের ব্যবসায়িক পারফরম্যান্সের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শীর্ষস্থান অর্জনকারী উন্নয়ন কর্মকর্তাদের মাঝে উপহার, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office