শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

আগুনে পুড়ে ছাই হলো প্রায় ২৫ বিঘা পানের বরজ

  |   মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ৩০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের খর্দ্দরায়গ্রাম দক্ষিণ মাঠে মঙ্গলবার  দুপুরে আগুনে পুড়ে ছাই হলো ১৬ জন কৃষকের প্রায় ২৫ বিঘা জমির পান। এ ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ মামুনুর রশিদ জানান, দুপুরে মাঠে আগুন লাগে। এ সময় পান চাষিরা ফায়ার সার্ভিসে খবর দিলে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকার প্রায় ১৬ জন কৃষকের ২০ বিঘা জমির পান পুড়ে ছাই হয়ে গেছে। খরব পেয়ে ঝিনাইদহ ৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, রায়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন অপু ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ক্ষতিগ্রস্ত কৃষক চঞ্চল কুমার সেন জানান ২০১১-১২ সালে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই স্থানে প্রায় ১০০ বিঘা পান বরজ পুড়ে ছাই হয়েছিল। অনেক কষ্ট করে পান চাষিরা এনজিও থেকে চড়া সুদে ঋণ নিয়ে কেউবা আবার দায়-দেনা করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতে শুরু করেছিলো সেই স্বপ্ন ভঙ্গ হল নিমিষেই। ভুক্তভোগী আরেকজন পান চাষি জানান প্রায় প্রতি বছর এভাবে একটি মহল উদ্দেশ্যমূলক ভাবে পানের বরজে আগুন লাগিয়ে চাষিদের সর্বস্বান্ত করা হচ্ছে। প্রশাসনের কাছে তাদের দাবি দুর্বৃত্তদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office