শিরোনাম
বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী

বিশ্ব মুসলিমের প্রতি রমজানের শুভেচ্ছা জো বাইডেনের

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ১৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি সংগৃহীত

পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্ব মুসলিমের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। মাসটি শুরুর প্রাক্কালে সোমবার দেওয়া এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান। এক বিবৃতিতে জো বাইডেন বলেন, জিল এবং আমি যুক্তরাষ্ট্র ও বিশ্বজুড়ে মুসলিম স¤প্রদায়ের প্রতি উষ্ণ শুভেচ্ছা এবং শুভ কামনা জানাই। রামাদান কারিম। মার্কিন প্রেসিডেন্ট বলেন, বহু আমেরিকান আগামীকাল থেকে রোজা শুরু করছেন। আমরা স্মরণ করিয়ে দিচ্ছি, এই বছরটি কতটা কঠিন ছিল। এই মহামারীতে অনেক বন্ধুবান্ধব ও প্রিয়জন এখনও একত্রিত হতে পারেননি। অনেক পরিবার প্রিয়জনদের ছাড়াই ইফতার করবেন। জৈা বাইডেন বলেন, আমাদের মুসলিম স¤প্রদায় নতুন প্রত্যাশায় সংযম শুরু করবেন। অনেকেই সৃষ্টিকর্তার নৈকট্য লাভের জন্য আরও সচেতন হবেন। একে অন্যের প্রতি সেবার ব্রত নিয়ে, তাদের বিশ্বাসের প্রতি অবিচল থেকে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। সবার সুস্বাস্থ্য, মঙ্গল ও সুন্দর জীবন কামনা করবেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠার পর থেকেই মুসলিম আমেরিকানরা এই দেশটিকে সমৃদ্ধ করে চলেছেন। তাদের বৈচিত্র ও প্রাণশক্তি দিয়ে তারা এই দেশটিকে প্রতিষ্ঠায় সহায়তা করেছেন। আজ, মুসলমানরা কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছে। এই মহামারিতে তারা টিকা উন্নয়ন এবং সামনের কাতারের স্বাস্থ্যসেবা কর্মী হিসাবেও অগ্রণী ভ‚মিকা পালন করছেন। তারা উদ্যোক্তা এবং ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হিসাবে কর্মসংস্থান সৃষ্টি করছেন। জীবনের ঝুঁকি নিয়ে সামনের কাতারের কর্মী হিসেবে কাজ করছেন। আমাদের স্কুলগুলোতে শিক্ষাদান করছেন। দেশজুড়ে নিবেদিতপ্রাণ সরকারি কর্মী হিসেবে কাজ করছেন এবং জাতিগত সমতা ও সামাজিক ন্যায়বিচারের জন্য আমাদের চলমান সংগ্রামে অগ্রণী ভ‚মিকা পালন করছেন। ভয়েস অব আমেরিকা, আনাদোলু এজেন্সি। যুক্তরাজ্যের করোনার ধরনে

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office