শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

বিএসইসি ও আইডিআরএ চেয়ারম্যানের বয়সসীমা বাতিল, সংসদে বিল পাস

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

পুঁজিবাজার ও বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পদে নিয়োগে বয়সসীমা তুলে দিয়েছে সরকার। এ–সংক্রান্ত দুটি সংশোধনী বিল জাতীয় সংসদে কণ্ঠভোটে পাস হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে বিল দুটি উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সংশোধনী অনুযায়ী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে বিদ্যমান ৬৫ বছরের বয়সসীমা বাতিল করা হয়েছে। এ জন্য ‘বিএসইসি আইন, ১৯৯৩’ সংশোধন করা হয়েছে।

Space for ads
একইভাবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ও সদস্য নিয়োগে ৬৭ বছরের বয়সসীমা-সংক্রান্ত অযোগ্যতার বিধানও বিলুপ্ত করা হয়েছে। এ লক্ষ্যে ‘আইডিআরএ আইন, ২০১০’-এর সংশোধনী পাস হয়েছে।

বিলের উদ্দেশ্য ও কারণ-সংবলিত বিবৃতিতে বলা হয়, পুঁজিবাজার ও বিমা খাতের মতো গুরুত্বপূর্ণ খাতে অভিজ্ঞ, দক্ষ ও প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তিদের নিয়োগ নিশ্চিত করতে আইনগুলো সময়োপযোগী করা প্রয়োজন।

আইডিআরএ আইনের ধারা ৭-এ চেয়ারম্যান ও সদস্যদের যোগ্যতা ও অযোগ্যতার বিধান রয়েছে। আগে উপধারা (৩)-এর ‘ছ’ দফা অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হলে কেউ এ পদে থাকার যোগ্যতা হারাতেন। সংশোধনের মাধ্যমে এ দফা বাতিল করা হয়েছে।

তবে বিল দুটির বিপক্ষে ভোট দেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office