শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে নামল আরো ১০ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৩ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে নামল আরো ১০ ব্যাংক

শেয়ারবাজারে তালিকাভুক্ত আরো ১০টি ব্যাংককে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ‘জেড’ হলো শেয়ারবাজারের লেনদেন ক্যাটাগরিগুলোর মধ্যে সর্বনিম্ন ক্যাটাগরি। এই বিভাগের কোম্পানিগুলো দুর্বল ও জাঙ্ক স্টক হিসেবে পরিচিত।

রোববার (০৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এই ১০ ব্যাংকের শেয়ার লেনদেনের জন্য ‘জেড’ ক্যাটাগরিতে পাঠানো হয়েছে।

ব্যাংকগুলো হলো- এবি ব্যাংক পিএলসি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, আইএফআইসি ব্যাংক পিএলসি, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, এনআরবি ব্যাংক পিএলসি, এনআরবিসি ব্যাংক পিএলসি, ওয়ান ব্যাংক পিএলসি, প্রিমিয়ার ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি।

ডিএসই জানিয়েছে, পরপর দুই বছর বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিতে ব্যর্থ হওয়ায় ব্যাংকগুলোর বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ‘জেড’ ক্যাটাগরিতে নামানোর কারণে ব্যাংকগুলোর শেয়ার কিনতে কোনো ঋণ পাওয়া যাবে না, যা আজ থেকে কার্যকর হবে।

 

এর আগে গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) একই কারণে ইসলামী ব্যাংক পিএলসি, ষ্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি এবং সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক পিএলসিকে ‘জেড’ ক্যাটাগরিতে নামানো হয়েছে। ওই ব্যাংকগুলোর শেয়ার কিনতেও ঋণ সুবিধা স্থগিত করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office