শিরোনাম
প্রাণিজ ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে মালয়েশিয়ার আগ্রহ সোনালী ব্যাংকের পাঁচ শাখার ঋণসীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার : তথ্য উপদেষ্টা জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব

ফেনীতে সোনালী লাইফের প্রোফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি   |   বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফেনীতে সোনালী লাইফের প্রোফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং অনুষ্ঠিত

সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ফেনী সেলস টিমের উদ্যোগে প্রোফেশনাল ডেভলপমেন্ট ট্রেনিং শীর্ষক এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ (৭ মে) ফেনীর দি রয়েল স্যালমন হোটেলে মাঠপর্যায়ের কর্মকর্তা ও কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বগুণ বিকাশ এবং বিক্রয় কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্যোগ নেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক আবু শাহাদাত দুলাল, এজিএম শাহাদাত মজুমদার।

 

এ সময় ফেনী জেলার বিভিন্ন শাখার ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার এবং মাঠপর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান মোফাজ্জেল হোসেন মানিক। তিনি আধুনিক বিক্রয় কৌশল, গ্রাহকসেবা, নেতৃত্ব উন্নয়ন এবং পেশাগত উৎকর্ষ বিষয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করেন।

বক্তারা বলেন, ‘সোনালী লাইফ শুধু একটি বীমা প্রতিষ্ঠান নয়, এটি মানুষের আর্থিক নিরাপত্তা ও ভবিষ্যৎ সুরক্ষার একটি নির্ভরযোগ্য অঙ্গীকার। দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের বীমা খাতে ইতিবাচক পরিবর্তন আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।‘

 

উল্লেখ্য, সোনালী লাইফের দেশব্যাপী ২৫৬টি শাখা অফিসের মধ্যে ফেনী জেলাতেই রয়েছে ১০টি শাখা অফিস। এ বিষয়ে কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘ফেনী টেরিটরি সোনালী লাইফের জন্য অত্যন্ত সম্ভাবনাময় একটি অঞ্চল। এখানকার কর্মকর্তা ও কর্মীদের আন্তরিকতা, পরিশ্রম এবং গ্রাহকমুখী কার্যক্রমের ফলেই প্রতিষ্ঠানটি ধারাবাহিক সাফল্য অর্জন করছে। দক্ষতা উন্নয়নমূলক এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতে আরও শক্তিশালী টিম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।‘

তিনি আরও বলেন, ২০২৫ সালে শুধুমাত্র ফেনী টেরিটরি থেকে অর্জিত মোট প্রিমিয়ামের পরিমাণ ছিল ৬৬ কোটি টাকার অধিক এবং একই সময়ে পরিশোধিত বীমা দাবির পরিমাণ ছিল ৫৪ কোটি টাকার অধিক। এছাড়া ২০২৫ সালে প্রতিষ্ঠানটি সারাদেশে সর্বমোট ৪০৫ কোটি টাকার অধিক বীমা দাবি পরিশোধ করেছে, যা চতুর্থ প্রজন্মের জীবন বীমা কোম্পানিগুলোর মধ্যে সোনালী লাইফকে একটি শীর্ষ অবস্থানে অধিষ্ঠিত করেছে।

শতভাগ দাবি পরিশোধের মাধ্যমে সোনালী লাইফ বীমা শিল্পে আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। ২০২৬ সালেও এ সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office