শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

অপোর নতুন স্মার্টফোন রেনো৫

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ১২ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ২২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

অপো বাংলাদেশের বাজারে এনেছে রেনো সিরিজের ‘অপো রেনো৫’ছবি: অপো

গ্লোবাল স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো ৯ জানুয়ারি একটি জাঁকজমকপূর্ণ অনলাইন ইভেন্টের মাধ্যমে বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে তাদের জনপ্রিয় রেনো সিরিজের ‘অপো রেনো৫’। অপো এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৩৫,৯৯০ টাকা বাজারমূল্যের রেনো৫-এ ৬৪ মেগাপিক্সেলের কোয়াডক্যাম ম্যাট্রিক্সের সঙ্গে থাকছে এআই মিক্সড পোর্ট্রেট এবং ডুয়েল-ভিউ ভিডিও মোড।

উদ্বোধনী অনুষ্ঠানে রেনো৫–এর প্রোডাক্ট অ্যাম্বাসেডর হিসেবে বিশিষ্ট মডেল ও অভিনেত্রী সাবিলা নূর উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অপো বাংলাদেশ এইডির ব্র্যান্ড ম্যানেজার, উইদার এবং পাবলিক রিলেশন ও কমিউনিকেশন ম্যানেজার জোশিতা সানজানা রিজভান।

অপো তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অপো রেনো৫-এ আছে ৬৪ মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা। এতে আরও আছে ৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা, একটি ম্যাক্রো ক্যামেরা এবং একটি মনো লেন্স। এ ছাড়া এর ক্রিস্টাল ক্লিয়ার ৪৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরায় ব্যবহারকারীদের সেলফি তোলার অভিজ্ঞতা হবে আরও অনন্য। অপোর উন্নত এইচডিআর অ্যালগরিদম, এআই হাইলাইট ভিডিওসহ চমৎকার আলট্রা নাইট ভিডিও অ্যালগরিদম এবং এআই হাইলাইট ভিডিও নিজে থেকে উজ্জ্বলতা ও ডিটেইলসের ভিডিও করতে সাহায্য করবে। ফুল ডাইমেনশন ফিউশন (এফডিএফ) পোর্ট্রেট ভিডিও সিস্টেম এবং এআই হাইলাইট ভিডিও তরুণ প্রজন্মকে অনেক বেশি ডিটেইলসে ছবি এবং ভিডিও ধারণে সাহায্য করবে।

সম্পূর্ণ কমপ্যাক্ট ফরম ফ্যাক্টরে (ফ্যান্টাসি সিলভারের) রেনো৫ ফোনটি মাত্র ৭.৮ মিমি এবং ওজনে মাত্র ১৭১ গ্রাম। রেনো৫–এর প্রাণবন্ত ও প্রিমিয়াম ডিজাইনে চকচকে পেছনের প্যানেলটি দেখতে অনেকটা মিল্কিওয়ের মতো এবং এতে আলোর অসাধারণ প্রতিফলনে ব্যবহারকারীদের হাতে এনে দেবে সম্পূর্ণ ছায়াপথ।

রেনো৫-এ আছে ৫০ ওয়াট ফ্ল্যাশ চার্জ, যা ফোনটির ৪,৩১০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির ৮০ শতাংশ মাত্র ৩১ মিনিটে চার্জ করতে পারবে। এর ৬.৪ ইঞ্চি ৯০ হার্টজের অ্যামোলেড ডিসপ্লের স্ক্রিন-টু-বডি রেশিও ৯১.৭ শতাংশ। ৮ ন্যানোমিটারের স্ন্যাপড্রাগন ৭২০জি চিপসেট, ৮ গিগাবাইট র‍্যাম ও ১২৮ গিগাবাইট স্টোরেজের ফোনটি প্রযুক্তিপ্রেমীদের দেবে স্মার্টফোন ব্যবহারের চমৎকার অভিজ্ঞতা। ফোনটি অ্যান্ড্রয়েড ১১–এর ওপর ভিত্তি করে কালারওএস ১১.১–এ চলে, যা স্মার্টফোনটিকে আরও সহজে ব্যবহারে সাহায্য করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অপো বাংলাদেশ এইডির পাবলিক রিলেশন ও কমিউনিকেশন ম্যানেজার জোশিতা সানজানা রিজভান বলেন, ‘অপোতে আমরা টেকনোলজি ফর দ্য ম্যানকাইন্ড, কাইন্ডনেস ফর দ্য ওয়ার্ল্ডে বিশ্বাস করি এবং আমরা এই অনুপ্রেরণা থেকেই এই শিল্পে গুরুত্বপূর্ণ উদ্ভাবন নিয়ে আসছি। আমাদের অনন্য ইমেজিং ফিচারগুলো “পিকচার লাইফ টুগেদারে” সবাইকে উৎসাহিত করবে এবং স্মার্টফোন ফটোগ্রাফিকে সবার জন্য আগের চেয়ে সহজ করে তুলছে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office