শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

মাদারীপুর সদরে পারফেক্ট ইলেকট্রনিক্স এর নতুন শো-রুমের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাদারীপুর সদরে পারফেক্ট ইলেকট্রনিক্স এর নতুন শো-রুমের শুভ উদ্বোধন

দেশের দ্রুত বিকাশমান ইলেকট্রনিক্স ব্র্যান্ড পারফেক্ট ইলেকট্রনিক্স মাদারীপুর সদরে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। আধুনিক প্রযুক্তি, উন্নত মানের পণ্য এবং উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করার লক্ষ্যে নতুন এই শো-রুমটি যাত্রা শুরু করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে পারফেক্ট ইলেকট্রনিক্সের জেনারেল ম্যানেজার (জিএম) জয়নাল আবেদীন রিপন উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শুভানুধ্যায়ী ও বিপুল সংখ্যক গ্রাহক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অতিথিরা নতুন শো-রুম পরিদর্শন করেন এবং পারফেক্ট ইলেকট্রনিক্সের সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।

নতুন এই শো-রুমে গ্রাহকরা পারফেক্ট ইলেকট্রনিক্সের বিভিন্ন মানসম্পন্ন ও সাশ্রয়ী মূল্যের ইলেকট্রনিক্স পণ্য, নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা, ওয়ারেন্টি সুবিধা এবং আন্তরিক গ্রাহকসেবা পাবেন।

পারফেক্ট ইলেকট্রনিক্স কর্তৃপক্ষ জানায়, দেশের বিভিন্ন অঞ্চলে মানসম্মত পণ্য ও উন্নত সেবা পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে নতুন শো-রুম সম্প্রসারণের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মাদারীপুরের এই নতুন শো-রুম স্থানীয় গ্রাহকদের জন্য আধুনিক ও নির্ভরযোগ্য ইলেকট্রনিক্স কেনাকাটার একটি নতুন ঠিকানা হিসেবে কাজ করবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office