শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১২ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে সম্প্রতি ‘ইমপ্লিমেন্টেশন অব দ্য স্টুডেন্ট ব্যাংকিং গাইডলাইনস অ্যান্ড এক্সিকিউশন অব ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রামস’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইনান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো. ইকবাল মহসীন এবং উপপরিচালক মো. শামীম আল মামুন।

বুধবার (১২ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এ সময় মতিউল হাসান স্টুডেন্ট ব্যাংকিংয়ের ওপর মার্কেন্টাইল ব্যাংকের নতুন তিনটি ব্রোশিওর উন্মোচন করেন।

আমন্ত্রিত অতিথিরা কর্মশালায় মূল আলোচক হিসেবে সেশনও পরিচালনা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি ও সিবিও ড. মো. জাহিদ হোসেন।

অনুষ্ঠানে বক্তারা দেশে আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে এবং তরুণদের মধ্যে সঠিক আর্থিক অভ্যাস গড়ে তুলতে স্টুডেন্ট ব্যাংকিং ও আর্থিক স্বাক্ষরতার গুরুত্ব তুলে ধরেন।

মার্কেন্টাইল ব্যাংকের করপোরেট লায়াবিলিটি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট ডিভিশনের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম এবং অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালায় ব্যাংকের সকল ডিভিশন, ডিপার্টমেন্ট, ইউনিট ও সেলের প্রধানগণ, আঞ্চলিক ও শাখা প্রধানগণ, উপশাখা ইনচার্জ এবং এজেন্ট ব্যাংকিং আউটলেটের প্রতিনিধিরা ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office