শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

করোনায় আক্রান্ত অভিনেতা আলমগীর

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ২৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

জনপ্রিয় অভিনেতা আলমগীর।

করোনায় আক্রান্ত হয়েছেন একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা আলমগীর। ভ্যাকসিন নেওয়ার ছয় দিনের মাথায় করোনায় আক্রান্ত হয়েছেন এই অভিনেতা। বিষয়টি নিশ্চিত করেছেন স্ত্রী কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা।

মঙ্গলবার বিকেলে সোশ্যাল মিডিয়ার নিজস্ব ফেসবুক হ্যান্ডেলে এক স্ট্যাটাসে রুনা লায়লা বলেন, ‘আলমগীরের করোনা রিপোর্ট পজিটিভ ধরা পড়েছে। বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে তিনি ভালো আছেন। তার সম্পূর্ণ সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন রুনা লায়লা।

আলমগীরের মেয়ে আঁখি আলমগীর জানান, বাবাকে গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তার।

এর আগে গত ১৪ এপ্রিল রাজধানীর শেরেবাংলানগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে করোনাভাইরাস ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেন তারকা দম্পতি আলমগীর ও রুনা লায়লা। আর ভ্যাকসিন নেওয়ার পর সপ্তাহ না পেরোতেই করোনায় আক্রান্ত হলেন আলমগীর।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office