শিরোনাম
নোয়াখালী জেলা পরিষদের প্রশাসকের সাথে বৃহত্তর নোয়াখালী সমিতির মতবিনিময় পারফেক্ট ইলেকট্রনিক্সের হেড অফিসে নাজমী জান্নাতের জন্মদিন উদযাপন বৈশ্বিক সংকটের মধ্যেও অর্থনৈতিক কার্যক্রম ও সংস্কার সঠিক পথে আছে : অর্থমন্ত্রী জিএসপি সুবিধা কাজে লাগাতে জোর দিয়েছে বাংলাদেশ-কিরগিজস্তান অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ-চীন উত্তরায় আজও সড়ক অবরোধ পোশাকশ্রমিকদের, তীব্র যানজট নতুন ঋণ কর্মসূচিতে রাজস্ব ও সংস্কারে গুরুত্ব আইএমএফের পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এলপিজি নিয়ে কারসাজি করলে সরকার কঠোর হাতে দমন করবে : বাণিজ্যমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বিজিবি

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৪ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বিজিবি

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৪০ মিনিটের বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

গাজীপুরে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বিজিবি/ছবি বিজিবি

তিনি বলেন, টঙ্গীর চেরাগ আলীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানায় আগুনে উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে বিজিবি।

এদিকে আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী জানান, আগুন নিয়ন্ত্রণে ও ফায়ার সার্ভিসকে সহযোগিতায় যোগ দিয়েছে সেনাবাহিনীর সদস্যরা।

অন্যদিকে ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম এক বার্তায় জানান, বুধবার সকাল সোয়া ১০টার দিকে ওই কারখানায় আগুন লাগার খবর পান তারা।

 

সর্বশেষ পাওয়া খবরে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট সেখানে গেছে। তারা আগুন নেভাতে কাজ করেছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office