শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

সৌদিতে কোয়ারেন্টিন না মানলে ২ লাখ রিয়াল জরিমানা, দুই বছরের জেল

অনলাইন ডেস্ক   |   বুধবার, ০৫ মে ২০২১   |   প্রিন্ট   |   ৩৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সৌদি আরবে কেউ কোয়ারেন্টিনের বিধি লঙ্ঘন করলে তাকে দুই লাখ রিয়াল (৫৩ হাজার ৩৩০ মার্কিন ডলার) জরিমানা এবং দুই বছরের কারাদণ্ড ভোগ করতে হবে বলে দেশটির সরকার সবাইকে সতর্ক করে দিয়েছে।

দেশটিতে করোনায় মৃত্যু সংখ্যা সাত হাজার পার হওয়ার পর সরকার ওই কড়া বার্তা দিল। খবর আরব নিউজের।

সৌদির ব্যুরো অব ইনভেস্টিগেশন ও বিচার বিভাগ এক বিবৃতিতে মঙ্গলবার জানিয়েছে, করোনায় আক্রান্ত কোনো ব্যক্তির মাধ্যমে যদি অন্য কেউ সংক্রমিত হয়, তা হলে ওই ব্যক্তিকে এ আইনে দোষি সাব্যস্ত করা হবে।

এ কাজ একাধিকবার করলে তার সাজা দ্বিগুণ হবে বলেও বিবৃতিতে জানানো হয় । যদিও এখন পর্যন্ত এ আইনটি পাস করা হয়নি।

সৌদি আরবে এ পর্যন্ত ৪ লাখ ২১ হাজার ৩০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৭ হাজার ছয়জন।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৯৯ জন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office