| বৃহস্পতিবার, ০৬ মে ২০২১ | প্রিন্ট | ৩৯৯ বার পঠিত | পড়ুন মিনিটে
তোমাকে তো ভুলে গেছি
নয়ন লাল দেব
তোমাকে তো সে কবেই ভুলে গেছি
একমুঠো স্মৃতি নিয়ে বহু কাল ধরে-
আমি আমার বড্ড ভালো আছি।
সময়ের স্রোত বেগ অভিরাম বয়ে চলে
দিনলিপি কেটে যায়, নিত্য নতুন খুঁজে পায়
ভুলেও ভাবি না আমি একজন তুমি ছিলে।
তোমার কোমল পরশ ছড়ায় না উষ্ণতা
হারায় না সে চোঁখে, অপূর্ব রূপ দেখে
নেশায় ধরে না ছোঁয়ার মাদকতা।
কত রাত কাটিয়েছি নিদ্রাহীন যন্ত্রনায়
বহুদিন স্মৃতি হয়ে, স্বপ্নের নিকোটিনে
তিলে তিলে নিঃস্ব করে জ্বেলেছো আমায়।
আমিও আর সে নেই অনেকটা বদলে গেছি
ভাবনার রাজ্য জুড়ে, তুমি আজ বহু দুরে
ভয় নেই তোমায় ঘিরে মুক্ত হয়ে বাঁচি…।