শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ২১২

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ১৮ মে ২০২১   |   প্রিন্ট   |   ১৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

পশ্চিমতীরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় এখনো হামলা চালাচ্ছে ইসরায়েল। এই ঘটনায় এখন পর্যন্ত ২১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৭ মে) হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে অন্তত ৬১ শিশু ও ৩৬ নারী রয়েছেন। এছাড়া গত এক সপ্তাহের চলমান হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত দেড় হাজার জনে।

হিউম্যান রাইটস ওয়াচের ইসরায়েল ও ফিলিস্তিন বিষয়ক মুখপাত্র ওমর শাকের বলেছেন, গাজায় ইসরায়েলের বোমা হামলা যুদ্ধাপরাধের সমান।

তিনি বলেন, ‘গাজা উপত্যকায় আমরা দেখেছি যে, ইসরায়েলি বিমানগুলো বাণিজ্যিক এবং আবাসিক ভবনে আঘাত হেনেছে; যে ভবনগুলোতে শত শত পরিবার রয়েছে।’

ওমর শাকের আরও বলেন, ‘বোমা হামলায় নারী ও শিশুসহ কয়েক ডজন বেসামরিক লোক নিহত হয়েছে এবং বেসামরিক অবকাঠামোর ক্ষতি হয়েছে।’

এদিকে, ইসরায়েলের হামলা থেকে বাঁচতে কয়েকশ ফিলিস্তিনি পরিবার নিজেদের বাড়ি ছেড়ে উত্তর গাজায় জাতিসংঘের পরিচালিত বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে।

 

অন্যদিকে ২৫ দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন নেতানিয়াহু

ইসরায়েলের একের পর এক ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় মৃত্যুপুরীতে পরিণত গাজা। এক সপ্তাহ ধরে চলা বর্বর এ হামলায় দুই শতাধিক নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েকশ।

নিরপরাধ ফিলিস্তিনের ওপর আগ্রাসন চালানোয় ইসরাইলকে সমর্থন দিয়েছে ২৫টির মতো দেশ। এসব দেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

পতাকাগুলো হলো – যুক্তরাষ্ট্র, আলবেনিয়া, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বসনিয়া অ্যান্ড হার্জেগোভেনিয়া, ব্রাজিল, বুলগেরিয়া, কানাডা, কলম্বিয়া, সাইপ্রাস, চেক রিপাবলিক, জর্জিয়া, জার্মানি, গুয়েতেমালা, হন্ডুরাস, হাঙ্গেরি, ইতালি, লিথুনিয়া, মালদোভা, নেদারল্যান্ডস, মেসিডোনিয়া, প্যারাগুয়ে, স্লোভেনিয়া, ইউক্রেন এবং উরুগুয়ের।

ইসরায়েলকে সমর্থনকারী দেশগুলোর পতাকা শেয়ার করে টুইটবার্তায় নেতানিয়াহু লেখেন, ‘ইসরাইলের পাশে জোরালোভাবে দাঁড়ানোয় এবং সন্ত্রাসী হামলার বিরুদ্ধে আমাদের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করায় আপনাদের প্রতি কৃতজ্ঞ।’

গত শনিবার এক টুইটবার্তায় সমর্থনকারী দেশগুলোর পতাকার ইমোটিন প্রকাশ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office