শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

ভালোবাসার নীল সারথি# সালাম মাহমুদ-এর কবিতা

  |   সোমবার, ২৪ মে ২০২১   |   প্রিন্ট   |   ৫৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ভালোবাসার নীল সারথি
সালাম মাহমুদ

তোমার হাসি দেখতে, আকাশের বুক জুড়ে আলোর জন্ম, প্রসারিত সোনালী সূর্য
ধীর গতিতে আসে লালচে-হলুদ পড়ন্ত বিকেল, পৃথিবীর ফুলগুলো ঘ্রাণ নিয়ে আসে
মিছিলযোগে হাসির গুণকীর্তন করতে, ছায়া দিতে আসে বটবৃক্ষ, স্বর্গের হুরপরী

প্রাণবন্ত হাসির স্রোতধারা দেখে, কোকিলের কন্ঠে সৃষ্টি হয় নতুন সুরঝংকার, যুক্ত হয়
ঋতুরাজ বসন্তে খুশীর ছন্দমাত্রা, চন্দনী রাতে আকাশে জন্মে ভালোবাসার নীল সারথি
তোমার স্বর্গীয়হাসি দেখে কৃষক-শ্রমিক- জেলে সারাদিনের শ্রম আর কষ্টগুলো ভুলে
সুখের ঠিকানা খুঁজে পায়, শতশত বছর বেঁচে থাকার প্রার্থনা করে

উজ্জ্বল হাসি দেখে অন্ধকারের বুক জুড়ে, জোনাকিরা ফুটন্ত গোলাপের জয়ধ্বনি করে
কাদা মাখা পথে বিজলি চমকায়, দুরের পথিকেরা পথ ভুলে আর ঋষি মুনিষীদের ধ্যান
ভেঙ্গে টুকরো হয়ে যায়, আর তোমার সহকর্মীরা আনন্দ উল্লাস করে

তোমার হাসি দেখে, সিঁদুরের কৃষ্ণচুড়া, সুগন্ধি রজনী, জুঁই, চামিলি, হাসনাহেনা
পৃথিবীর সমস্ত গোলাপ একটি প্রাণ খুঁজে পায়, মৃদুঘ্রাণ ছড়ায় তোমার চারদিক জুড়ে
হরিনীর মতো টানা-চোখের কার“কাজ, সুরভিত মুখের অবয়ব, ঘ্রীবার আলতো ভাঁজ
কোমল ঘাড় আর মুক্তার দানার মতো দৃষ্টিনন্দন আচিল, ঘনকালো মসৃন চুল,
কনের নিচে রাজার গুপ্তধন সে যে কালো তিল, দাঁতের মনোহরি শৈল্পিক ভঙ্গিমা
নাকের বিন্দুবিন্দু ঘাম, কপালের কালো টিপ, পরিপাটি শাড়ির মোহনিয় আচল
বিশ্বাস করো, তোমাকে স্বর্গের অপ্সরী করে তুলে

আর আমি? তোমাকে দেখেদেখে, ভালোবাসার সিঁড়ি বেয়ে একটি স্বপ্নের জগৎ গড়ি
প্রাণের সাথে প্রাণ, অস্তহীন দিব্যজ্যোতি, তোমার পুষ্পিত বাগানে প্রেমের মশাল ধরি

 

 

 

 

 

 

 

 

 

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office