শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

মেঘর্জ্জন# সৈয়দা শাহানাজ পারভীন এর কবিতা

  |   মঙ্গলবার, ০১ জুন ২০২১   |   প্রিন্ট   |   ৩২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মেঘর্জ্জন
সৈয়দা শাহানাজ পারভীন

ছিল কত মায়া মধুর দিন
সেদিন ছিল না তো সম্পর্কের ঋণ,
কেবলি সীমাহীন সুখের বারতা।
ছিল রাত জেগে যত প্রাণের কথা
আহারে -আজি একি দীনতায়!

ও তোরা দেখিসনে কি
সে দিনের চির চেনা ছবি?
রাঙিয়ে আশার প্রদীপ জ্বালিয়ে রবি!
মাখিয়ে মমতা জেগেছে কল্পনায়
যত স্মৃতিকোষ আনন্দময়।

সম্পর্কের টানা পোড়ন
তখন – যখন সময় বদলায়
দেয়া প্রতিশ্রুতিও বদলে যায়
জীবন হয় কল্পনাতীত দূর্বিসহ
তবুও মানুষ বাঁচতে শিখে যায়।

গাম্ভীর্যতায় পরিপূর্ণ মন
প্রাণ প্রাচুর্যে আধুনিক রূপে ফিরে
বিজয়ের কেতন উড়ায় উল্লাসে।
পরিণত পরিণতি রোধ করে বিপর্যয়,
ঘুরে দাঁড়াতে বেঁচে থাকার শক্তি জোগায়।

এসো ওহে নবীন
প্রবীণদের রেখে যাওয়া অবয়ব
এগিয়ে নিয়ে যাও বিনম্র শ্রদ্ধায়
সত্য, সুন্দর, বুদ্ধি বৃত্তিক সফলতায়
নিজেকে বলিয়ান করো মানবতায়।

হে বিশ্ব মানব, মনে রেখো
আজি এ দুর্যোগ মোকাবেলায়!
কেন ফিরে যাও ফেলে অসহায়?
জীবন বসতি হবে গঠন পুনরায়,
মেঘর্জ্জন শেষে ভুবন হবে আলোময়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office