সোমবার ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
অর্থনীতি স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাবো: অর্থমন্ত্রী ধর্ষণের কোনো ছোট-বড় বা ভিন্ন ডেফিনেশন হয় না, সবই সমান অপরাধ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বাজেটে নির্মাণসামগ্রীর কর বৃদ্ধি ও নতুন গেইন ট্যাক্স প্রত্যাহারের দাবি সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট পেশ ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের নৌ বীমা দাবি পরিশোধ করল কর্ণফুলী ইন্স্যুরেন্স ১ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে হোয়াইটওয়াশ থেকে বাঁচলো অস্ট্রেলিয়া ব্যবসা নিয়ন্ত্রণমুক্ত করতে বাজেটে অভূতপূর্ব পদক্ষেপ নেওয়া হয়েছে : এনবিআর চেয়ারম্যান গ্রেফতার বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাইয়ের মধ্যে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস পাবে: শিক্ষামন্ত্রী গভর্নরের সঙ্গে বৈঠকে ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা
Advertise with us

বাংলাদেশকে কম দামে টিকা দিল চীন

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ০১ জুন ২০২১   |   প্রিন্ট   |   ১৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সিনোফার্মের কোভিড-১৯ ভ্যাকসিন

সিনোফার্মের কোভিড-১৯ ভ্যাকসিনের দেড় কোটি ডোজ কিনছে বাংলাদেশ। মন্ত্রিপরিষদের ভ্যাকসিন ক্রয় কমিটি চীনের এই ভ্যাকসিন কেনার অনুমোদন দিয়েছে। অর্থমন্ত্রী আ. হ. ম মুস্তফা কামালের নেতৃত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে চীনা ভ্যাকসিন কেনার বিষয়টি অনুমোদন দেয়। এর পর এক কর্মকর্তা জানিয়েছে, সিনোফার্মের প্রতি ডোজ ভ্যাকসিন ১০ ডলারে কিনছে বাংলাদেশ। বাংলাদেশের গণমাধ্যমে চীনের সিনোফার্মের ভ্যাকসিনের এই দাম প্রকাশের পর শ্রীলংকায় ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। একই ভ্যাকসিনের প্রতি ডোজ ১৫ ডলারে কিনছে শ্রীলংকা। তবে চীনের সিনোফার্মের ভ্যাকসিন ডোজের মূল্য প্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি বলেছেন, ক্রয় সংক্রান্ত কমিটি ভ্যাকসিন কেনার প্রস্তাব অনুমোদন দেওয়ায় আমরা আশা করছি খুব শিগগিরই দুই দেশের মাঝে চুক্তি স্বাক্ষরিত হবে।

অন্যদিকে, শ্রীলংকার স্থানীয় দৈনিক ডেইলি মিরর দেশটির ওষুধ উৎপাদন, সরবরাহ ও নিয়ন্ত্রণবিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক চান্না জয়াসুমানার বরাত দিয়ে বলেছে, বাংলাদেশকে প্রতি ডোজ ভ্যাকসিন ১০ ডলারে দিতে বেইজিং এবং ঢাকার মধ্যে এ ধরনের কোনো চুক্তিই হয়নি। বাংলাদেশের ভ্যাকসিন কেনার এই চুক্তি এখনো আলোচনাধীন রয়েছে।

ডেইলি মিরর চীনের সিনোফার্মের কেনা শ্রীলংকার ভ্যাকসিনের দামের ব্যাপারে বলেছে, সিনোফার্মের ভ্যাকসিনের ২ কোটি ডোজ আগামী মাসে শ্রীলংকায় পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে। লংকান এই দৈনিক বলছে, শ্রীলংকা প্রতি ডোজ সিনোফার্ম ভ্যাকসিন ১৫ ডলারে কিনছে। অন্যদিকে, অ্যাস্ট্রাজেনেকার প্রতি ডোজ ভ্যাকসিন মাত্র সাড়ে ৫ ডলারে কিনেছে শ্রীলংকা।

ভ্যাকসিন নিয়ে বিতর্কে মুখ খুলেছে শ্রীলংকার সরকারও। দেশটির স্বাস্থ্যসেবা বিভাগের মহাপরিচালক ডা. আসেলা গুনাওয়ার্দেনা ভ্যাকসিনের দাম নিয়ে শুরু হওয়া বিতর্কের ব্যাপারে বলেছেন, সরকার সিনোফার্মের ভ্যাকসিন সর্বনিম্ন দামেই পেয়েছে। কোভিড-১৯ ভ্যাকসিনগুলোর দাম ১৮ থেকে ৪০ ডলারের মধ্যে। বিভিন্ন কারণে ভ্যাকসিনের দামে ভিন্নতা রয়েছে।

কলম্বোয় নিযুক্ত চীনা দূতাবাস এক টুইট বার্তায় বলেছে, তারা বাংলাদেশে চীনা দূতাবাস এবং সিনোফার্মের সঙ্গে আলোচনা সাপেক্ষে ভ্যাকসিনের মূল্য নির্ধারণ করেছে।

এতে বলা হয়েছে, আমরা ঢাকায় চীনা দূতাবাসের পাশাপাশি সিনোফার্ম গ্রুপের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, গত সপ্তাহে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী পরিষ্কার করেছেন যে, ভ্যাকসিন ক্রয়ের চুক্তি এখনো চূড়ান্ত হয়নি।সামাজিক যোগাযোগমাধ্যমের ভুয়া সংবাদ ইতিমধ্যে ভ্যাকসিন ক্রয়ের দ্বিপাক্ষিক আলোচনার ব্যাপারে বিভ্রান্তি ছড়িয়েছে। এই বিবৃতির পাশাপাশি টুইটের ব্যানারে ভুয়া সংবাদ জুড়ে দিয়েছে চীনা দূতাবাস।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office