নিজস্ব প্রতিনিধি | শনিবার, ০৫ জুন ২০২১ | প্রিন্ট | ৪৫১ বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগ, ৯৮ নং ওয়ার্ড,রামপুরা থানা, ঢাকা মহানগর উত্তর এর সভাপতি, বিশিষ্ঠ সমাজ সেবিকা,রোটারিয়ান,পারী ফাউন্ডেশন এর অন্যতম সদস্য,বীরমুক্তিযোদ্ধা আত্তর স্মৃতি সংসদ এর সম্মানিত উপদেষ্ঠা,মানবাধিকার সংস্থার সদস্য আইরিন আক্তার চৌধুরী রিনি’র শুভজন্মদিন আজ ৫ জুন।
বৃহত্তর সিলেটের কৃতি সন্তান,পাক হায়েনা দের কালো পতাকা প্রদর্শন করে কারা বরণকারী ততকালীন ছাত্রনেতা,বিশিষ্ঠ রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীরমুক্তিযোদ্ধা মরহুম আক্তার আলী চৌধুরী আত্তর এর ও ঐতিহ্যবাহী ঢাকা’র ফকিরাপুল সরদার বাড়ী’র সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান নাসিমা আক্তার চৌধুরীর সুযোগ্য কন্যা এবং ঢাকাস্থ সিলেট কমিউনিটির সুপরিচিত মুখ মোঃ আনিসুর রহমান চৌধুরী লিটু’র ছোট বোন তিনি।
নিজের ব্যবসা প্রতিষ্ঠান বুটিক হাউজের পাশাপাশি, সমাজ সেবা যার অন্যতম লক্ষ্য।
ঢাকা,রামপুরার স্থায়ী বাসিন্দা হলেও রামপুরা,বনশ্রী ছাড়াও অন্যান্য এলাকাতেও যার সহায়তা থেমে থাকেনি এই করোনা কালিন সময়ে।
দেখিয়ে সহায়তার চেয়ে সত্যিকার সহায়তা প্রদানের নীতিতে অটল এই সমাজকর্মী।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে ক্ষুদ্র কর্মি হিসেবে নিজেকে নিয়জিত রাখতে চান তিনি।
শুভজন্মদিনে পৃথিবীর সকল রোগ ব্যাধি দূর হয়ে সুন্দর একটি পৃথিবী যেনো পায় সকলে এবং নিজে যেনো সুনামের সাথে নিজের দায়িত্ব পালন করতে পারেন,সেই কামনা করে সকলের কাছে দোয়া ও অনুপ্রেরণা চান রোটারিয়ান আইরিন আক্তার চৌধুরী রিনি।