বৃহস্পতিবার ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ৮ দফা প্রস্তাব ডিবিএর ইসলামী ব্যাংক নিয়ে অস্থিরতা পুরো ব্যাংক খাতে প্রভাব ফেলতে পারে : মাসরুর আরেফিন বিদেশি বিনিয়োগ আনলে ১.৫ শতাংশ প্রণোদনার ঘোষণা প্রধানমন্ত্রীর বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি : বাণিজ্যমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্পটে বড় পর্দায় দেখানো হবে বিশ্বকাপ ফুটবল: ক্রীড়া প্রতিমন্ত্রী ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনেছে বিটিভি : তথ্য প্রতিমন্ত্রী অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ রাশিয়ায় এক লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর প্রস্তাব সাউথইস্ট ব্যাংকের মতিঝিল শাখা (ইসলামিক ব্যাংকিং) নতুন ঠিকানায় স্থানান্তরিত
Advertise with us

ছেলের বউকে ভীষণ পছন্দ হয়েছে মৌসুমীর

অনলাইন ডেস্ক   |   শনিবার, ০৩ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ৩৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: সংগৃহীত

কানাডাপ্রবাসী এক অনিন্দ্য রূপবতী তরুণীকে ছেলের বউ হিসেবে বেছে নিয়েছেন চিত্রনায়িকা মৌসুমী। ছেলের বউকে নিয়ে মৌসুমী-ওমর সানীর সংসারে এখন চাঁদের হাট।

২৬ মার্চ অনুষ্ঠিত হয়ে গেল চিত্রনায়িকা মৌসুমী ও নায়ক ওমর সানীর একমাত্র ছেলে ফারদিনের বিয়ে। ৯ এপ্রিল পাঁচতারা হোটেলে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান করার কথা থাকলেও করোনার কারণে আপাতত সেটি হচ্ছে না। ঈদের পর ছেলের বিবাহোত্তর সংবর্ধনা দেবেন নায়িকা মৌসুমী।

ছেলের বউকে ভীষণ পছন্দ হয়েছে মৌসুমীর। ‘আমার ছেলের বউ ভীষণ লক্ষ্মী, খুব মিষ্টি। আমার তো দারুণ পছন্দ হয়েছে।’

মৌসুমী-ওমর সানীর ছেলে ফারদিনের বউয়ের নাম আয়েশা। তিনি জন্মসূত্রে বাংলাদেশি। কুমিল্লার মেয়ে আয়েশা মা–বাবার সঙ্গে কানাডায় থাকেন। তার পড়ালেখা ও বেড়ে ওঠা সেখানেই। কয়েক মাস আগে ফারদিনের সঙ্গে আয়েশার পরিচয়। একপর্যায়ে তাদের মধ্যে তৈরি হয় বন্ধুত্ব, বন্ধুত্ব গড়ায় প্রণয়ে। দুজন দুজনকে মন দেওয়া-নেওয়ার কথা জানান পরিবারকে। দুই পরিবার তাদের সম্পর্ক মেনে নেয়। বিয়ের সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী বিয়েও হয়ে গেছে।

মৌসুমী-ওমর সানী বিয়ে করেছিলেন ১৯৯৫ সালের ৪ মার্চ। কাউকে না জানিয়ে হুট করে বিয়ে করলেও পাঁচ মাস পর ২ আগস্ট আয়োজন করেছিলেন বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের। তাদের বিয়ের ২৫ বছর পেরিয়েছে। বিবাহবার্ষিকী এলে আজও তাদের মনে হয়— এই তো সেদিন বিয়ে করলাম। কবে, কখন এতটা সময় পার হয়ে গেল!

মৌসুমী-ওমর সানী দম্পতির ঘর আলো করে আসে দুই সন্তান।

যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র বিষয়ে পড়াশোনা শেষে ছেলে ফারদিন পরিচালনায় নাম লেখান। ‘ডেস্টিনেশন’ নামে একটি টেলিফিল্ম নির্মাণ করেছেন। এতে অভিনয় করেছেন ওমর সানী। এ ছাড়া বেশ কটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন তিনি। পাশাপাশি রাজধানী উত্তরায় ‘মেরিমন্টানা’ নামে একটি রেস্তোরাঁ পরিচালনা করছেন ফারদিন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office