শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

বিক্ষোভ দমাতে মিয়ানমারে ইন্টারনেট বন্ধ

অনলাইন ডেস্ক   |   শনিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ২০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি সংগৃহীত

 

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের প্রতিবাদে শনিবার রাস্তায় নেমে বিক্ষোভ করেন কয়েক হাজার মানুষ। বিক্ষোভ দমনে দেশটির ইন্টারনেট সেবাই বন্ধ করে দিয়েছে সামরিক শাসক।

ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানিয়েছে, মিয়ানমারের এখন ইন্টারনেটের গতি মাত্র ১৬ শতাংশ। যা একেবারে নগণ্য। খবর বিবিসির

এর আগে দেশটিতে ফেসবুক, টুইটার ও ইন্সটাগ্রাম বন্ধ করে দেয় সামরিক বাহিনী।

শনিবার দেশটির প্রধান শহর ইয়াঙ্গুনে কয়েক হাজার মানুষ সামরিক শাসনের প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ করেন। ‘মিলিটারি শাসন ব্যর্থ, গণতন্ত্র জিতেছে’ এমন স্লোগান দেন বিক্ষোভকারীরা।

শনিবার কারখানার শ্রমিক, ছাত্রসহ কয়েক হাজারমানুষ বিক্ষোভে অংশ নিয়ে অং সান সু চির মুক্তি দাবি করেন। তারা ইয়াঙ্গুনের রাস্তায় পদযাত্রা করার সময় বাসগুলো হর্ন বাজিয়ে তাদের প্রতি সমর্থন জানায়। পথচারীরা তিন আঙ্গুল উচিয়ে ‘হাঙ্গার গেমস’ স্যালুট প্রদর্শন করে। হাঙ্গার গেমস সিনেমায় দেখানো এই প্রতীকটি ওই অঞ্চলে প্রতিবাদ প্রকাশের ভাষা হয়ে উঠেছে।

গত সোমবার সামরিক অভ্যুত্থানের পর শনিবারই প্রথম মিয়ানমারের সড়কে এত বড় আকারে বিক্ষোভ দেখা যায়।

নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জেরে সোমবার মিয়ানমারের সেনাবাহিনী দেশটির নির্বাচিত এনএলডি সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতার দখল নেয়। আটক করা হয় এনএলডি নেতা সু চিসহ দলের অধিকাংশ এমপিকে। প্রেসিডেন্ট উয়িন মিন্টকেও আটক করে সেনাবাহিনী।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office