শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

কিশোরগঞ্জে বিল দখল নিয়ে সংঘর্ষ, নিহত ২, পুরুষশূন্য গ্রাম

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ০৮ জুন ২০২১   |   প্রিন্ট   |   ২৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

কিশোরগঞ্জের তাড়াইলে জলমহাল নিয়ন্ত্রণ (বিলের আধিপত্য) নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহতরা হলেন, দিগদাইড় গ্রামের মতি মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৩৫) এবং একই এলাকার মৃত পিয়ার হোসেনের ছেলে সাবেক ইউপি সদস্য আবদুর রাশিদ (৬৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দিগদাইড় ইউনিয়নের ডুবাইল, আমাইল ও হাজ্জা বিলের আধিপত্য নিয়ে দিগদাইড় পূর্বপাড়ার একই এলাকার লোকজনের মধ্যে বহুদিন যাবত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত সোমবার বিকাল ৬টার দিকে দুইপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে প্রতিপক্ষের ছোঁড়া বল্লমের আঘাতে মতি মিয়ার ছেলে শফিকুল ইসলাম গুরুতর আহত হয়। তাকে মুমূর্ষু অবস্থায় রাত সাড়ে ৭টার দিকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া রাত সাড়ে ১২টার দিকে ডুবাইল বিলের পাশ থেকে আবদুর রাশিদ নামে একজনের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ এবং গুরুত্বর আহত সালামের ছেলে হাবু মিয়া (৩০) ও ডেন্ডু মিয়ার ছেলে জিল্লু মিয়াকে (৪৫) উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

মঙ্গলবার (৮ জুন) সরেজমিনে দেখা যায়, দিগদাইড় গ্রাম পুরোটাই পুরুষশূণ্য হয়ে পড়েছে। নিহতদের বাড়িতে গৃহিণীদের আর্তচিৎকার ও কান্নার আওয়াজ শুনা যায় । ইউনিয়ন পরিষদ সংলগ্ন সদর বাজারের সকল দোকানপাট বন্ধ আছে। রাস্তাঘাটে হামলায় ব্যাবহৃত স্তুপকৃত ভাঙা ইট লোকমানবহীন রাস্তা দেখলে মনে হয় অঘোষিত হরতাল চলছে।

তাড়াইল থানার ওসি মুজিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২১ রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। নিহত দু’জনের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office