শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

করোনায় আরও ৬০ মৃত্যু, ৩৯৫৬ শনাক্ত

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ১৬ জুন ২০২১   |   প্রিন্ট   |   ৩২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৬০ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ৩৬ জন ও নারী ২৪ জন। ৬০ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৪৬ জন, বেসরকারি হাসপাতালে নয়জন ও বাসায় পাঁচজন মারা যান। এ নিয়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ হাজার ২৮২ জনে।

এই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ৯৫৬ জন। আক্রান্তের সংখ্যা মোট বেড়ে দাঁড়িয়েছে আট লাখ ৩৭ হাজার ২৪৭ জনে। শনাক্তের হার ১৬.৬২ শতাংশ।

বুধবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ঘণ্টায় সারাদেশে সরকারি ও বেসরকারি ৫১২টি ল্যাবরেটরিতে ২৩ হাজার ৯৬৭টি নমুনা সংগ্রহ ও ২৩ হাজার ৮০৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৬২ লাখ ৪২ হাজার ৭৮৬টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৬২ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৪১ শতাংশ।

এই সময়ে সুস্থ হয়ে উঠেছেন দুই হাজার ৬৭৯ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা সাত লাখ ৭৩ হাজার ৭৫২ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯২ দশমিক ৪২ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৬০ জনের মধ্যে দশোর্ধ্ব তিনজন, বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব সাতজন, চল্লিশোর্ধ্ব ১০ জন, পঞ্চাশোর্ধ্ব ১৬ জন ও ষাটোর্র্ধ্ব ২৩ জন রয়েছেন।

বিভাগওয়ারী দেখা গেছে, মৃত ৬০ জনের মধ্যে ঢাকা বিভাগে আটজন, চট্টগ্রামে আটজন, রাজশাহীতে ১৭ জন, খুলনায় ১৪ জন, সিলেটে ছয়জন, রংপুরে চারজন ও ময়মনসিংহ বিভাগে তিনজনের মৃত্যু হয়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office