শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

শরীয়তপুর হেলিকপ্টারে নববধূ , অতঃপর…

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ২৮ জুন ২০২১   |   প্রিন্ট   |   ১৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই ও স্থানীয় সুত্রে জানা গেছে, সোমবার দুপুরে শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে দাদপুর নতুন হাট এলাকায় জাহাঙ্গীর সরদারের ছেলে সাগর আহমেদ সরদারের (২৪) সঙ্গে ব্রাহ্মণবাডিয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর এলাকার হাজি আলী করিম খন্দকারের মেয়ে কাউনান খন্দকার বন্যার (২৩) বাড়িতে গত শুক্রবার বিয়ে হয়। দুপুরে কনেকে হেলিকপ্টারে করে শরীয়তপুরের সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে দাদপুর নতুন হাট এলাকায় নিয়ে আসেন। হেলিকপ্টারেটি নতুন হাট এলাকার সড়কে অবতরণ করে। এ সময় এলাকার শত শত উৎসুক লোক ভিড় জমায়।

পরে সেখান থেকে পালকিতে করে কনেকে বর সাগর আহমেদ সরদারের বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ সময় অন্তত প্রায় ২ শতাধিক মানুষের সমাগম হয়। তাদের বেশিরভাগের মুখেই মাস্ক ছিল না। এ অবস্থায় করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা দেখা দেয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই সাগর আহমেদ সরদারের বাড়িতে পৌঁছান। এর মুল আয়েজনে ছিল বরের চাচা এম এ ছালাম সরদার। এ সময় বরের পিতা জাহাঙ্গীর সরদার ও বর সাগর আহমেদ সরদার পালিয়ে যায়। পরে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার অপরাধে বরের চাচা এমএ ছালাম সরদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এ ব্যাপারে বর সগর ও বরের পিতা জাহাঙ্গীর বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা মনদীপ ঘরাই বলেন, মহামারি করোনাভাইরাস সংক্রমণের মধ্যে স্বাস্থ্যবিধি না মেনে হেলিকপ্টারে করে বউ এনে এলাকায় লোক সমাগম করে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করেছেন। আমার উপস্থিতি টের পেয়ে বর সাগর ও তার পিতা জাহাঙ্গীর সরে যায়। তার চাচা যেহেতু অনুষ্ঠানের আয়োজন করেছে তাই তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে তারা তাদের দোষ স্বীকার করেছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office