শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

লকডাউনে যে কয়দিন সেনা মোতায়েন থাকবে

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ৩০ জুন ২০২১   |   প্রিন্ট   |   ১৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে মাঠে নামবে সেনাবাহিনী।

সরকারের এমন সিদ্ধান্ত ঘোষণার পর বুধবার আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “করোনাভাইরাসের বিস্তাররোধে আরোপিত বিধি-নিষেধ বাস্তবায়নের জন্য ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় ১-৭ জুলাই পর্যন্ত সারাদেশে সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে।”

জেলা ম্যাজিস্ট্রেটরা স্থানীয়ভাবে সেনা মোতায়েনের বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গত বছর দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর লকডাউন দেওয়া হলে তখনও সেনা মোতায়েন হয়েছিল।

মাঝে পরিস্থিতির উন্নতিতে বিধি-নিষেধ শিথিল হলেও সংক্রমণ ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়ায় বৃহস্পতিবার থেকে সাত দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার।

এই সময়ে সব অফিস-আদালত বন্ধ থাকছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হলে শাস্তি হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এসব বিধি-নিষেধ মানানোর ক্ষেত্রে বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে সশস্ত্র বাহিনীর সদস্যরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office