শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

ফিলিপাইনে ৯২ জন যাত্রী নিয়ে সেনাবাহিনীর বিমান বিধ্বস্ত

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ০৪ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   ১৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৯২ জনকে বহন করা সেনাবাহিনীর একটি বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। বিমানে থাকা অধিকাংশ যাত্রীই সেনাবাহিনীর সদস্য ।

দুর্ঘটনার স্থান জোলো দ্বীপ থেকে ১৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। বেঁচে যাওয়া ৪০ জনকে নিকটবর্তী স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

ফিলিপাইনের প্রতিরক্ষা মন্ত্রী ডেলফিন লরেনজানা জানিয়েছেন, ‘সি-১৩০ হারকিউলিস’ বিমানটি জোলো বিমানবন্দরে অবতরণ করার সময় রানওয়ের বাইরে চলে যায়।

দুর্ঘটনার পর বিমানটির ধ্বংসস্তূপ থেকে আগুন ও ধোঁয়া নির্গত হতে দেখা যায়।

ফিলিপাইনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে দুর্ঘটনার স্থানের কয়েকটি ছবি প্রকাশ করা হয়, যেখানে কয়েকটি ভবনের পাশে থাকা বিমানের ধ্বংসস্তূপে আগুন জ্বলতে দেখা যায়।

রবিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের দ্বীপ মিন্দানাওয়ের কাগায়ান ডে ওরো থেকে জোলো শহরে সেনা সদস্যদের বহন করে নিয়ে আসছিলো বিমানটি।

 

ফিলিপিন্সের সেনাপ্রধান জেনারেল সোবেজানা সাংবাদিকদের বলেন, “বিমানটি রানওয়ে মিস করার পর আবারো নিয়ন্ত্রণে আসার চেষ্টা করলেও শেষ পর্যন্ত পারেনি।”

ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলে আবু সায়াফের মত ইসলামপন্থী জঙ্গি দলগুলো মোকাবেলায় মোতায়েন করা অতিরিক্ত সেনা সদস্যের অংশ ছিলেন বিমানে অবস্থিত সেনারা।

কর্তৃপক্ষ বলছে বিমানটি যে হামলার শিকার হয়েছে, সেরকম মনে করার কোনো কারণ এখনো নেই। উদ্ধারকাজ শেষ হওয়ার পর দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত পরিচালিত হবে বলে জানানো হয়েছে।

বার্তা সংস্থা এএফপি বলছে, বিমানে থাকা অনেক সৈনিকই কেবল প্রাথমিক সেনা প্রশিক্ষণ শেষ করেছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office