শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

শ্রীমঙ্গলে বিদ্যুতিক শট খাওয়া গুরুতর আহত একটি লজ্জাবতী বানর উদ্ধার

কাউছার আহমেদ রিয়ন শ্রীমঙ্গল প্রতিনিধি।   |   মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   ১৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

শ্রীমঙ্গলে বিদ্যুতিক শট খাওয়া গুরুতর আহত একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

শ্রীমঙ্গলে বিদ্যুতিক শট খাওয়া গুরুতর আহত একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

সোমবার রাতে উপজেলার পূর্ব আশিদ্রোণ এলাকা থেকে বানরটিকে উদ্ধার করা হয়।
ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, লজ্জাবতী বানরটি বিদ্যুতের তারে লেগে ডান হাতের আঙ্গুলসহ কবজি ঝলসে খুলে পড়ে গেছে। এবং ডান পায়ের অবস্থাও খুব খারাপ। এখন প্রাথমিক চিকিৎসা দিচ্ছি।

সজল বলেন, রাতে উপজেলার পূর্ব আশিদ্রোণ এলাকার মো. মতিউর রহমান খবর দিলে আমরা তার বাড়ি থেকে আহত অবস্থায় বানরটিকে উদ্ধার করে সেবা ফাউন্ডেশনে নিয়ে আসি। বানরটির অবস্থা তেমন ভালো না। আশঙ্কাজনক অবস্থায় আমরা এর চিকিৎসা চালিয়ে যাচ্ছি।
উপজেলা প্রাণিসম্পদ কমকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক বলেন, আমি বানরটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে এন্টিবায়োটিক ঔষধ দিয়েছি। গ্যাংরিন বা পচে যাওয়ার কারণে বানরটির অবস্থা খবই আশংখাজনক।

তিনি বলেন, বানরটি দেখে মনে হচ্ছে প্রায় ১৫ থেকে ২০ দিন আগে ইলেকট্রিক শক খেয়েছে। ডান হাতের কনুই পর্যন্ত পঁচে পড়ে গেছে। তবে অবস্থা তেমন ভালো না।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office