অনলাইন ডেস্ক: | সোমবার, ০২ অগাস্ট ২০২১ | প্রিন্ট | ১৮৬ বার পঠিত | পড়ুন মিনিটে
ফাইল ছবি
দেশে করোনাভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে। শনাক্ত ও মৃত্যুতে প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ায় রাজধানীর হাসপাতালগুলোয় উপচে পড়া ভিড়।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়াল। দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ১৬২ জনে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১৫ হাজার ৯৮৯ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ লাখ ৮০ হাজার ৩১৭ জনে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৫৩ হাজার ৪৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২৯ দশমিক ৯১ শতাংশ।
২৪ ঘন্টায় সুস্থ ১৫ হাজার ৪৮২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৮ হাজার ৭৪৮ জন।
এর আগে, রোববার ২৩১, শনিবার ২১৮, শুক্রবার ২১২, বৃহস্পতিবার ২৩৯, বুধবার ২৩৭, মঙ্গলবার ২৫৮ ও সোমবার ২৪৭ জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের।
ডাব্লিউএইচও বলেছে, গত এক সপ্তাহে রোগী শনাক্তের দিক দিয়েও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ ২৪ ঘণ্টায় (রোববার পর্যন্ত হালনাগাদ) ৫ লাখ ২২ হাজার ৩৩২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে ২ হাজার ৩৭৬ জনের মৃত্যু হয়েছে (মৃত্যুর তালিকায় সপ্তম)।
সংস্থাটির তথ্যমতে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে ৯১০ জনের। এই সময়ে দেশটি রোগী শনাক্তের দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে (৩৭ হাজার ৫৮২ জন)।
একই সময়ে শনাক্তের তালিকায় প্রথম অবস্থানে থাকা ভারতে মোট রোগী শনাক্ত হয়েছে ৪০ হাজার ১৩৪ জন, মৃত্যু হয়েছে ৪২২ জনের (চতুর্থ)।