কাউছার আহমেদ রিয়ন শ্রীমঙ্গল প্রতিনিধি: | রবিবার, ০৮ অগাস্ট ২০২১ | প্রিন্ট | ১৯২ বার পঠিত | পড়ুন মিনিটে
ছবি সংগৃহীত
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনয়ন ও ১টি পৌরসভার ২৫ বছরের ঊর্ধ্বে নাগরিকদের মাঝে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (৭ আগস্ট)সকালে ৩নং শ্রীমঙ্গল সদর ইউনিয়ন থেকে একযোগে উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায়র টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন শ্রীমঙ্গল ও কমলগঞ্জের আসনের সংসদ সদস্য অনুমতি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।।
এসময় আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইলাম, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল,সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানুলাল রায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানা ওসি (তদন্ত) হুমায়ুন কবীর প্রমুখ।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইলাম জানান শ্রীমঙ্গল উপজেলার ৯ টি ইউনিয়নের ২৭ টি ওয়ার্ড এবং শ্রীমঙ্গল পৌরসভার ৯ টি মোট ৩৬টি ওয়ার্ডের মোট ৭২০০ জন ১ম ডোজের টিকা গ্রহণ করছেন।
প্রতিটি টিকাদান কেন্দ্রে সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত প্রতিটি কেন্দ্রে ২৫ বছরের উর্দ্ধে টিকা নিবন্ধিতরা কোভিড-১৯ টিকা গ্রহণ করছেন।