শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

স্কুল খুলবে যে কোনো সময়, সব শিক্ষকদের ভ্যাকসিন নেওয়ার নির্দেশ

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ২০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

স্কুল খুলবে যে কোনো সময়

মহামারি করোনার কারণে দীর্ঘ দিন ধরে বন্ধ থাকা প্রাথমিক বিদ্যালয়গুলো যে কোনো সময় খোলা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এ জন্য আগামী এক সপ্তাহের মধ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের করোনা ভ্যাকসিন দিতে হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার সকাল ১১টায় সচিবালয় ক্লিনিকে টিকা নিয়ে তিনি এ কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন সচিবালয় ক্লিনিকের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরীসহ কর্মকর্তারা।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, উনি (প্রধানমন্ত্রী) গতকাল এবং এর আগেও আমাকে ফোন দিয়ে বলেছেন- তোমার সব শিক্ষককে টিকা দিয়ে নাও, আমরা যে কোনো সময় স্কুল খুলে দেব। আমার কোনো শিক্ষক যাতে টিকার আওতার বাইরে না থাকে।

কবে থেকে টিকা দেওয়া হবে- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষকদের জন্য ইতোমধ্যে প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ প্রদান করেছেন। আমরা যে কোনো সময়…আজ (মঙ্গলবার) থেকে সাত দিনের মধ্যে টিকা নেওয়া শেষ করব।

তিনি বলেন, আমি নিজেও টিকা নিয়েছি, আমাদের সচিবালয়ের সবাই নিয়েছে। কোনো রকম পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আমি অনুরোধ করব- আমার শিক্ষকদের, আমার মন্ত্রণালয়ের আওতায় যারা আছেন, ৪০ বছরের ঊর্ধ্বে যারা পড়বেন তাদের টিকা নেওয়ার জন্য অনুরোধ করব।

এ সময় শিক্ষকদের যথাসময়ে টিকা নিয়ে স্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে আসতে এবং সবাইকে মাস্ক ব্যবহারের আহ্বান জানান প্রতিমন্ত্রী।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office