শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

ছেলে-মেয়ে এক শ্রেণিকক্ষে বসতে পারবে না, তালেবানের নতুন নিয়ম

অনলাইন রিপোর্ট:   |   শনিবার, ২১ অগাস্ট ২০২১   |   প্রিন্ট   |   ১২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি।

ছেলে ও মেয়ে শিক্ষার্থীরা একই শ্রেণিকক্ষে বসতে পারবে না বলে আফগানিস্তানের হেরাত প্রদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে নতুন নির্দেশনা জারি করেছে সদ্য ক্ষমতা দখল করা তালেবান। আফগান সংবাদ সংস্থা খামা নিউজের বরাত দিয়ে শনিবার আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকদের সাথে তিন ঘণ্টাব্যাপী এক বৈঠকের পর এ সিদ্ধান্ত জানান তালেবান কর্মকর্তারা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এ সংক্রান্ত এক পত্র পাঠিয়ে তালেবান জানিয়েছে, সহশিক্ষা চালিয়ে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই, সহশিক্ষা বন্ধের কোনো বিকল্পও নেই। তাই সহশিক্ষা অবশ্যই বন্ধ করতে হবে।

ওই বৈঠকে তালেবান সরকারের প্রতিনিধিত্ব করেছেন আফগানিস্তান ইসলামিক আমিরাতের উচ্চশিক্ষা বোর্ডের প্রধান মোল্লা ফরিদ। বৈঠক শেষে তিনি জানান, সহশিক্ষা অবশ্যই বন্ধ করা উচিত। কারণ সমাজের সব খারাপ বিষয়ের মূলে রয়েছে এই শিক্ষা ব্যবস্থা।

আফগানিস্তানের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে সহশিক্ষার পাশাপাশি ছেলে-মেয়েদের জন্য পৃথক শিক্ষা ব্যবস্থাও হয়েছে।

এ ব্যাপারে হেরাত প্রদেশের শিক্ষকরা জানিয়েছেন, সরকারি বিশ্ববিদ্যালয় আর ইনস্টিটিউটগুলো মেয়েদের জন্য আলাদা শ্রেণিকক্ষের ব্যবস্থা করতে পারবে। কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মেয়ে শিক্ষার্থীদের সংখ্যা কম থাকায় তাদের জন্য বিষয়টি কঠিন হয়ে যাবে।

এর আগে ১৯৯৬-২০০১ সালের শাসনামলে তালেবান নারীদের স্কুল ও কর্মক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। পুরুষ আত্মীয় ছাড়া নারীদের বাইরে যাওয়া নিষিদ্ধ ছিল। এমনকি বাইরে বের হওয়ার সময় নারীদের চেহারা দেখানো পুরোপুরি নিষিদ্ধ ছিল।তবে এবার নিজেদের রক্ষণশীল মনোভাব থেকে অনেকটাই সরে এসেছে বলে দাবি করেছে তালেবান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office